এক্সপ্লোর

Neha Kakkad: নেহার জন্মদিনে পাশে নেই রোহনপ্রীত, সম্পর্কে ভাঙন ধরল সঙ্গীতশিল্পীর?

Neha Kakkad Relationship: শুধু অনুপস্থিতিই নয়, সোশ্যাল মিডিয়াতেও নেহার জন্মদিনে কোনও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাননি রোহনপ্রীত।

কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে সঙ্গীতশিল্পী নেহা কক্করের (Neha Kakkad)-এর। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার ও করে নিয়েছেন জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি। আর সেগুলি দেখেই অনুরাগীদের ভ্রুকুটি। নেহার পাশে অবাকভাবে নেই স্বামী রোহনপ্রীত সিংহ (Rohanpreet Singh)!

২০২০ সালে বিয়ে হয় নেহা ও রোহনপ্রীতের। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি ভালবাসা উজাড় করা লেখা, ছবি শেয়ার করে নেন নেহা। সমস্ত উদযাপন, ছুটি কাটানো, সবেতেই পাশাপাশি দেখা যেত এই যুগলকে। কিন্তু হঠাৎ কী ছন্দপতন? যে রোহনপ্রীত নেহার জন্মদিনে নিয়ে আসতেন কেক, দামি দামি উপহার... বছর ঘুরতে নেহার পাশ থেকে কার্যত উধাও তিনি!

অনুরাগীদের অবশ্য নজর এড়ায়নি এই পরিবর্তন। অনেকে কমেন্টবক্সে রোহনপ্রীতের কথা জানতে চাইলেও সে নিয়ে কোনও উত্তর দেননি সঙ্গীতশিল্পী। নেহার জন্মদিনে উপস্থিত ছিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাচল এবং তাঁর স্ত্রী ধনশ্রী চাচল। পরিবারের সবাই মিলে এদিন জন্মদিন পালনে মাতলেও, ছিলেন না রোহনপ্রীত। 

শুধু অনুপস্থিতিই নয়, সোশ্যাল মিডিয়াতেও নেহার জন্মদিনে কোনও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাননি রোহনপ্রীত। এমনকি তাঁর শেয়ার করা কোনও ছবিতেই রিয়্যাক্ট করেননি কোনওরকম। ২০২০ সালে প্রেম করেই বিয়ে নেহা আর রোহনপ্রীত। পেশায় রোহনপ্রীতও সঙ্গীতশিল্পী, বয়সে নেহার থেকে ৮ বছরের ছোট। তবে একে অপরকে দেখামাত্রই নাকি প্রেমে পড়ে গিয়েছিলেন তাঁরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neha Kakkar (@nehakakkar)

এরপর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যেত তাঁদের সমীকরণের ছবি। এমনকি রোহনপ্রীতের একটি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল নেহাকে। সেই ভিডিও দেখে অনেকে বলেছিলেন, নেহা নাকি অন্তঃসত্তা। সেই জল্পনা উড়িয়ে দিয়ে নেহা জানান, এখনই তাঁদের সন্তানের পরিকল্পনা নেই। একসঙ্গে জীবন উপভোগ করতে চান তাঁরা। তবে সদ্য রোহনপ্রীতের নিস্তব্ধতা, নেহার জন্মদিনে অনুপস্থিতি যেন গুঞ্জন বাড়াচ্ছে এই দুই জুটির মধ্যের ভাঙনের। তবে সত্যিটা একমাত্র জানেন যুগলই। সম্পর্ক নিয়ে এখনও অবশ্য মুখে কুলুপ এঁকেছেন তাঁরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neha Kakkar (@nehakakkar)

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

আরও পড়ুন: Benefits Of Neem Leaves: নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget