এক্সপ্লোর

Netflix New Plans: দেশে সস্তা হচ্ছে 'নেটফ্লিক্স', সর্বনিম্ন দাম প্রতি মাসে ১৪৯ টাকা থেকে শুরু

Netflix New Plans: নতুন দামের তালিকা অনুযায়ী, 'নেটফ্লিক্স বেসিক প্ল্যান'-এর দাম হবে এখন প্রতি মাসে ১৯৯ টাকা। এই একই প্ল্যানের দাম এতদিন ছিল মাসে ৪৯৯ টাকা। অর্থাৎ এক ধাক্কায় বেশ অনেকটাই দাম কমে গেল।

নয়াদিল্লি: ভারতে কমল ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এর সাবস্ক্রিপশনের দাম। দাম কমিয়ে নতুন প্ল্যানের তালিকা ঘোষণা করা হল নেটফ্লিক্সের পক্ষ থেকে। 'মোবাইল ওনলি প্ল্যান' অর্থাৎ যে প্ল্যান ভরালে শুধু ফোন থেকে অ্যাপের মাধ্যমে নেটফ্লিক্স দেখা যাবে, সেই প্ল্যানের দাম শুরু হচ্ছে প্রতি মাসে ১৪৯ টাকা থেকে। আগে যা ছিল প্রতি মাসে সর্বনিম্ন ১৯৯ টাকা। প্রত্যেক গ্রাহকের জন্য নতুন প্ল্যান লাগু হবে। দেশে গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্যই মূলত এই পদক্ষেপ নিল 'নেটফ্লিক্স' কারণ এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে দামী অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তারাই। 

নতুন দামের তালিকা অনুযায়ী, 'নেটফ্লিক্স বেসিক প্ল্যান'-এর দাম হবে এখন প্রতি মাসে ১৯৯ টাকা। এই একই প্ল্যানের দাম এতদিন ছিল মাসে ৪৯৯ টাকা। অর্থাৎ এক ধাক্কায় বেশ অনেকটাই দাম কমে গেল। 'স্ট্যান্ডার্ড নেটফ্লিক্স প্ল্যান' এতদিন পাওয়া যেত প্রতি মাসে ৬৪৯ টাকায়, এখন তা মিলবে মাসে ৪৯৯ টাকায়।

অবশেষে, নেটফ্লিক্সের সবচেয়ে দামী প্ল্যান হচ্ছে 'প্রিমিয়াম প্ল্যান'। নতুন তালিকা অনুযায়ী এই প্ল্যানের দাম হবে ৬৪৯ টাকা, প্রতি মাসে। এতদিন এই প্ল্যানের জন্য গ্রাহকদের প্রত্যেক মাসে ৭৯৯ টাকা খরচ করতে হত। 

আরও পড়ুন: Parineeti Chopra: পরিণীতি চোপড়া এবার রিয়েলিটি শোয়ে, 'হুনরবাজ'-এর অন্যতম বিচারক অভিনেত্রী

সংবাদ সংস্থাসূত্রে খবর, মঙ্গলবার নেটফ্লিক্স জানায় যে ভারতে তারা তাদের সাবস্ক্রিপশনের দাম ৬০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। সংস্থার তরফে জানানো হয় যে ভারতে ক্রমবর্ধমান 'ওভার দ্য টপ' প্ল্যাটফর্মের বাণিজ্যে পাল্লা দিয়ে আরও বেশি সংখ্যায় গ্রাহক আহরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই দামের বদলের পদ্ধতি শুরু হবে ১৪ ডিসেম্বর, ২০২১ অর্থাৎ আজ থেকেই। সেই ক্ষেত্রে সকল পুরনো গ্রাহকদের জন্য পরের বিলেই নতুন হিসেবে দাম নেওয়া হবে। নতুন গ্রাহকেরা সাধারণ পদ্ধতিতে 'সাইন আপ' করলেই নতুন দাম পাবেন।

এছাড়াও রয়েছে চমক। নেটফ্লিক্সের সকল 'মোবাইল', 'বেসিক' ও 'স্ট্যান্ডার্ড' প্ল্যানের গ্রহীতাদের সাবস্ক্রিপশন সংস্থার তরফ থেকে এক ধাপ উঁচু করে দেওয়া হবে। কিন্তু দাম দিতে হবে একই। অর্থাৎ 'মোবাইল' প্ল্যান যারা ব্যবহার করছিলেন এতদিন ১৯৯ টাকায়, তাঁরাই এখন আপগ্রেড হয়ে 'বেসিক' প্ল্যানের অধীনে আসবেন, দাম থাকবে ১৯৯ টাকাই। গ্রহীতাদের কাছে একটি করে নোটিফিকেশন আসবে যেখানে তিনি আপগ্রেড 'কনফার্ম' অর্থাৎ নিশ্চিত করতে পারবেন। অথবা অন্য যে কোনও প্ল্যান বেছে নেওয়ারও সুযোগ থাকবে। 

একদিকে নেটফ্লিক্স যখন দাম কমানোর কথা ঘোষণা করল, তখন অন্যদিকে অপর ওটিটি প্ল্যাটফর্ম 'অ্যামাজন প্রাইম' তাঁদের সাবস্ক্রিপশন রেট বাড়িয়ে দিয়েছে। ভারতে এই দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৫০ শতাংশ।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget