এক্সপ্লোর

Ayushmann Khurrana Update: চরিত্র নাকি বক্স অফিস, ছবি নির্বাচনের সময় কোন বিষয়ে প্রাধান্য দেন আয়ুষ্মান খুরানা?

নতুন ছবি 'চণ্ডীগড় করে আশিকি'র এই সাফল্য এবং বলিউডের অন্দর থেকে আসা প্রশংসার সম্পর্কে কথা বলতে গিয়ে গোপন কথা জানালেন আয়ুষ্মান খুরানা। জানালেন, ছবি নির্বাচনের সময় কোন বিষয়টায় বেশি প্রাধান্য দেন তিনি।

মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) নতুন ছবি 'চণ্ডীগড় করে আশিকি' (Chandigarh Kare Aashiqui)। মুক্তি পাওয়ার পর থেকে এই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন আয়ুষ্মান খুরানা। শুধু অনুরাগীরাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন না। বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশনও মন খুলে প্রশংসা করেছেন আয়ুষ্মানের। এমনটাও বলেছেন, আয়ুষ্মান তাঁর কাছে অনুপ্রেরণাও। এর আগেও বহু ছবিতে প্রশংসনীয় অভিনয় করেছেন আয়ুষ্মান। 'ভিকি ডৌনর' থেকে 'বালা', 'বধাই হো' থেকে 'দম লাগা কে হ্যায়সা', এছাড়াও 'অন্ধাধুন'-এর মতো আরও কিছু ছবিতে অভিনয় করে দর্শক এবং সমালোচকদের প্রশংসা আদায় করে নেন তিনি। কেন তিনি এই ধরনের ছবি নিজের জন্য বেছে নেন? ছবি নির্বাচনের আগে চরিত্র নাকি বক্স অফিস, কোন দিকটায় আগে নজর দেন আয়ুষ্মান খুরানা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন ছবি 'চণ্ডীগড় করে আশিকি'র এই সাফল্য এবং বলিউডের অন্দর থেকে আসা প্রশংসার সম্পর্কে কথা বলতে গিয়ে গোপন কথা জানালেন আয়ুষ্মান খুরানা। জানালেন, ছবি নির্বাচনের সময় কোন বিষয়টায় বেশি প্রাধান্য দেন তিনি। আয়ুষ্মান বলেন, 'বলিউডে আমার আত্মপ্রকাশ হয় 'ভিকি ডোনর' ছবি দিয়ে। প্রথম ছবি থেকেই আমি কখনও বক্স অফিস কালেকশনের কথা মাথায় রেখে ছবি নির্বাচন করিনি। সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু সংস্কার বা ছুৎমার্গ ভাঙার উদ্দেশ্য যে ছবিতে রয়েছে, তেমন ছবিই বেছে নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, আমাদের দেশে এমন ছবি আরও বেশি করে তৈরি হওয়া প্রয়োজন। 'চণ্ডীগড় করে আশিকি' ছবিটিও তেমনই। আর এই ছবির জন্য আমি নিজেও গর্ববোধ করি।'

আরও পড়ুন - Vicky-Katrina Wedding: বিয়ে মিটতেই হনিমুন, কবে মুম্বই ফিরবেন ভিকি-ক্যাটরিনা?

'চণ্ডীগড় করে আশিকি' ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কপূর। পরিচালকের প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, 'অভিষেক কপূরের মতো একজন পরিচালকের সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমাদের দেশের ট্রান্সজেন্ডার কমিউনিটির বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করে ছবি তৈরি করেছে ও। আর এই ধরনের ছবি আমার মনে হয় আরও বেশি মাত্রায় হলে, তবেই সমাজের আরও উন্নতি হবে। বক্স অফিসে কত টাকার ব্যবসা হবে, সেই চিন্তা আমার মাথায় কখনও আসে না ছবি নির্বাচনের ক্ষেত্রে। তাই এই ধরনের ছবিগুলি নির্বাচন করার সাহস আমি পাই। পরবর্তীকালেও একজন মানুষ হিসেবে সামাজিক যেকোনও সমস্যাকে তুলে ধরার চেষ্টা করব পর্দায়। আমি ছবি নির্বাচন করি যা আমার হৃদয় বলে। মনের কথা শুনে চলা মানুষ আমি। বিনোদন জগতের মানুষ হওয়ার ফলে ছবির মাধ্যমে মানুষকে বিনোদন দিতে চাই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget