এক্সপ্লোর

Shamshera New Look: জন্মদিনে মুক্তি পেলো 'শামশেরা'-য় রণবীর কপূরের নতুন লুক, কেমন লাগছে অভিনেতাকে?

জন্মদিনের মতো বিশেষ দিনে অভিনেতার আগামী ছবি 'শামশেরা'তে রণবীর কপূরের নতুন লুক প্রকাশ করে পোস্টার মুক্তি করা হয়েছে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে।

মুম্বই : প্রেমিকা আলিয়া ভট্টের (Alia Bhatt) সঙ্গে যোধপুরে একান্তে জন্মদিন কাটাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। আলিয়া ভট্টও বড় সুন্দর করে প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সমুদ্রের ধারে একে অপরের কাঁধে মাথা রেখে বসে রয়েছেন রণবীর-আলিয়া। এমন ছবির সঙ্গে ছোট্ট কয়েকটা শব্দে লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবন'। তবে শুধু আলিয়া ভট্টই নয়, মা নীতু কপূরও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থ্রো ব্যাক একটি ছবি পোস্ট করে রণবীর কপূরকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন যে, 'শুভ জন্মদিন আমার হৃদস্পন্দন। অনেক আশির্বাদ।' এছাড়াও অর্জুন কপূর, রিধিমা কপূর, করিনা কপূর খান, করিশ্মা কপূর প্রত্যেকেই অভিনেতার জন্মদিনে নিজের নিজের মতো করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে, জন্মদিনের মতো বিশেষ দিনে অভিনেতার আগামী ছবি 'শামশেরা'তে রণবীর কপূরের নতুন লুক প্রকাশ করে পোস্টার মুক্তি করা হয়েছে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে।

আরও পড়ুন - Ranbir Kapoor Birthday: প্রেমিক রণবীর কপূরকে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আলিয়া ভট্ট?

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিনেমাহল চালু করার ঘোষণা করার পরই যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে তাদের আটকে থাকা চারটি ছবি 'পৃথ্বীরাজ', 'শামশেরা', 'বান্টি অউর বাবলি টু' এবং 'জোয়েসভাই জোরদার' ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। চলতি বছর এবং আগামী বছর মিলিয়ে কোন দিন কোন ছবি মুক্তি পাবে, তা জানানো হয়। তবে রণবীর কপূরের জন্মদিনে তাঁর জন্য বিশেষ উপহার হিসেবে এদিন 'শামশেরা' ছবিতে রণবীর কপূরের লুক প্রকাশ করেছে যশ রাজ ফিল্মস। নতুন পোস্টার মুক্তির সঙ্গে ক্যাপশনে লেখা রয়েছে, 'কিংবদন্তিরা তাঁদের নিজেদের ছাপ রেখে যান'। 'শামশেরা' ছবির পোস্টারে একেবারেই অন্য লুকে ধরা দিয়েছেন রণবীর কপূর। 

আরও পড়ুন - Anusha Dandekar Update: কর্ণ কুন্দ্রার সঙ্গে কেন ব্রেক-আপ হয়েছিল? এতদিনে মনের কথা খুলে বললেন অনুশা ডান্ডেকর

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের ব্যানারে 'শামশেরা' ছবিতে রণবীর কপূর ছাড়াও মূখ্য চরিত্রে দেখা যাবে বানী কপূরকে। কর্ণ মনহোত্রর পরিচালনায় এই ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের আর এক সুপারস্টার সঞ্জয় দত্ত। জানা গিয়েছে, আগামী বছর ১৮ মার্চ সিনেমাহলে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'শামশেরা'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget