এক্সপ্লোর

Nusrat Jahan Update: রবিবার সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন নুসরত

দিনভর আগলে রেখেছেন পুত্রসন্তানকে। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মাতৃত্ব। অভিনেত্রী, সাংসদ সমস্ত পরিচয় পেরিয়ে এখন যেন একটা সত্তাই প্রধান নুসরত জাহানের কাছে। মাতৃসত্তা।

কলকাতা: দিনভর আগলে রেখেছেন পুত্রসন্তানকে। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মাতৃত্ব। অভিনেত্রী, সাংসদ সমস্ত পরিচয় পেরিয়ে এখন যেন একটা সত্তাই প্রধান নুসরত জাহানের কাছে। মাতৃসত্তা। সূত্রের খবর, মা ও তাঁর সদ্যোজাত সন্তান একদম সুস্থ। রবিবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হতে পারে নুসরত জাহান এবং তাঁর পুত্র সন্তানকে।

রবিবার তাঁর এবং নবজাতকের কিছু পরীক্ষা করার পর বাড়ি ফেরার অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। নুসরতের পুত্রসন্তানকে তাঁর সঙ্গে এক বিছানাতেই রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর হাসপাতালে ২৪ ঘণ্টাই তাঁর সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্ত।

গতকালই নুসরতের শিশুপুত্রের জন্মের পর তাঁর খবর অনুরাগীদের জানিয়েছিলেন স্বয়ং যশ দাশগুপ্ত। নুসরতের লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী তো তিনিই। প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াইয়ে তাঁকে আগলে রেখেছিলেন যশই। গতকাল, প্রসবের সময়ও হাসপাতালেও নুসরতের ইচ্ছা ছিল, যেন তাঁর পাশে থাকেন 'বন্ধু' যশ। ইচ্ছাপূরণ। জীবনের গুরুত্বপূর্ণ দিনে অভিনেত্রীর পাশে রইলেন যশ।

শোনা গিয়েছে, নুসরত তাঁর ছেলের নাম রেখেছেন ঈশান। আর ঈশান নামের ইংরেজি বানানের আদ্যক্ষরে রয়েছে Y। যশের নামের ইংরেজি বানানের আদ্যক্ষরও Y। ফের জল্পনা? হাসপাতাল অবশ্য জানিয়েছেন, নুসরত চান, আপাতত মায়ের পরিচয়েই বড় হোক সদ্যোজাত।

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কি যশ?' এবিষয়ে অবশ্য এখনও মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত ও যশ দুজনেই। নুসরতের সন্তানের এখন কেবল মাতৃপরিচয়ই যথেষ্ট।

সব জল্পনার অবসান ঘটিয়ে এখন নুসরতের নতুন পরিচয়ই প্রধান। মা হয়েছেন নুসরত। কোলে এসেছে ছোট্ট ছেলে। গোটা সময়টা নুসরতের পাশে ছিলেন যশ। এটাই তো চেয়েছিলেন নুসরত। মা হওয়ার আগের দিন পাম অ্যাভিনিউ-এর বাড়ি থেকে নুসরতকে হাসপাতালে নিয়ে আসেন তিনিই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget