এক্সপ্লোর

State Doctor Bond Posting New Rule: চুক্তিভিত্তিক সার্ভিস, যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি! অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কের জেরেই নিয়মে বড় বদল?

District Update: আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং-বিতর্ক নিয়ে বহু জলঘোলা হয়েছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

সন্দীপ সরকার ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রাজ্যের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বন্ড পোস্টিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন। প্রয়োজনমতো যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি করতে পারবে সরকার, জানিয়ে দেওয়া হল বিজ্ঞপ্তি। যেখানে চিকিৎসকদের বন্ড পোস্টিংকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে চুক্তিভিত্তিক সার্ভিস হিসাবে।

আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং-বিতর্ক নিয়ে বহু জলঘোলা হয়েছে। সিনিয়র রেসিডেন্ট হিসাবে মেধার ভিত্তিতে পোস্টিং পেতে হাইকোর্ট হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আনতে হয়েছে তাঁকে। মেধা তালিকা মেনেই অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর জি কর মেডিক্যাল কলেজেই, রাজ্য সরকারকে এমন নির্দেশও দেয় দেশের সর্বোচ্চ আদালত।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার সিনিয়র রেসিডেন্টদের বন্ড পোস্টিং নিয়মের খোলনলচেই বদলে ফেলল রাজ্যের স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে নতুন SOP প্রকাশ করে জানানো হয়েছে, বন্ড পোস্টিংয়ে রাজ্য সরকার যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি করতে পারবে। আগের নিয়ম অনুযায়ী, প্রথম বছর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরের দু'বছর গ্রামীণ হাসপাতালে কাজ করতে হতো সিনিয়র রেসিডেন্টদের। নতুন বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য দফতর বলল, প্রয়োজন অনুযায়ী যে হাসপাতালে মনে করবে, সেখানেই তাঁদের পাঠাতে পারবে।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তাল হয় রাজ্য-সহ গোটা দেশ। ন্যক্কারজনক কাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠে চিকিৎসক মহলের একটা বড় অংশ। এর কিছুদিন পরেই অভিযোগ ওঠে, সেই সময় আন্দোলনকারী চিকিৎসকদের সামনের সারিতে যাঁদের দেখা যেত, সেই দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতোদের সিনিয়র রেসিডেন্ট হিসাবে পোস্টিং নির্দিষ্ট নিয়ম মেনে হয়নি। দেখা যায়, কাউন্সেলিংয়ের সময় দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। মেধাতালিকা বেরোলে দেখা যায়, পোস্টিং অর্ডারে তাঁর নাম রয়েছে মালদার গাজোলে সাব ডিভিশনাল হাসপাতালে। আসফাকুল্লা নাইয়ার ক্ষেত্রেও কাউন্সেলিংয়ের সময় ছিল আরামবাগ মেডিক্য়াল কলেজের নাম।

পোস্টিং অর্ডারে তা বদলে করা হয় পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল। কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে অনিকেত মাহাতোর নাম ছিল আর জি কর মেডিক্য়াল কলেজে। পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ। তারপরেই এই পোস্টিং বিতর্কের জল গড়ায় আদালতে। সেই অস্বস্তির জেরেই কি এবার সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং নিয়মে বদল আনল স্বাস্থ্য ভবন?

এতদিন জুনিয়র ডাক্তাররা বন্ড পোস্টিং পেতেন মেধাভিত্তিক কাউন্সিলিংয়ের মাধ্যমে। নতুন বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য দফতর এবার স্পষ্ট জানিয়েছে... চিকিৎসকদের বন্ড পোস্টিং আদতে চুক্তিভিত্তিক সার্ভিস, তাই যেখানে প্রয়োজন সেখানে বদলি করতে পারবে রাজ্য সরকার। নতুন SOPতে কাউন্সেলিং নিয়ে কোনও উচ্চবাচ্যই করা হয়নি। তবে কি এবার থেকে আর শুধুমাত্র মেধার ভিত্তিতে সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং দিতে বাধ্য নয় রাজ্য সরকার?

আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসক মৃন্ময় বসাক বলছেন, 'এবার ইচ্ছেমতো দুর্নীতি স্বজনপোষণ হবে। যদি কোনও ছাত্রছাত্রী আন্দোলন করে তাকে যাতে সহজেই সরিয়ে দিতে পারবে।' সব মিলিয়ে স্বাস্থ্য দফতরের এই নতুন নিয়ম নিয়ে চিকিৎসক মহলে জোর চর্চা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Narendra Modi Brigade Live: পাখির চোখ পশ্চিমবঙ্গ, আজ নরেন্দ্র মোদির ব্রিগেড, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মঞ্চ
পাখির চোখ পশ্চিমবঙ্গ, আজ নরেন্দ্র মোদির ব্রিগেড, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মঞ্চ
Suvendu Adhikari: 'বশ্যতা বিরোধের সংগ্রাম ভুলিনি' মোদির বাংলায় আসার দিনই নন্দীগ্রাম দিবস নিয়ে পোস্ট শুভেন্দুর
'বশ্যতা বিরোধের সংগ্রাম ভুলিনি' মোদির বাংলায় আসার দিনই নন্দীগ্রাম দিবস নিয়ে পোস্ট শুভেন্দুর
PM Modi Rally : প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে শহরজুড়ে 'গো ব্যাক মোদি' লেখা হোর্ডিং ! নেপথ্যে কারা ?
প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে শহরজুড়ে 'গো ব্যাক মোদি' লেখা হোর্ডিং ! নেপথ্যে কারা ?
PM Modi Rally : অতর্কিতে ঘিরে ধরে বাইক-বাহিনী, এলোপাথাড়ি লাঠিচার্জ; মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা
অতর্কিতে ঘিরে ধরে বাইক-বাহিনী, এলোপাথাড়ি লাঠিচার্জ; মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget