এক্সপ্লোর

'Bhagar' Poster Out: 'ভাগাড়'-এর জঞ্জালেই দেখা মিলল ৬ চরিত্রের, প্রকাশ্যে এল পোস্টার

'Bhagar': ২০১৮ সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা। সেই দুর্ঘটনার শিকার হয় নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন।

কলকাতা: বেশ কিছুদিন আগেই নাম ঘোষণা হয়েছে ওয়েব সিরিজের (web series)। প্রকাশ্যে এসেছে প্রথম দুই চরিত্রের লুকও। এবার প্রকাশিত হল 'ভাগাড়' সিরিজের পোস্টার (Bhagar Poster Out)। দেখা মিলল সমস্ত চরিত্রদের। 

প্রকাশ্যে 'ভাগাড়' পোস্টার

'চারিদিকে শোষণ খেলা 
চলছে এখন সমাজ জুড়ে, 
তারই মাঝে এই কাণ্ড 
আনছি আমরা ভাগাড় খুঁড়ে '

সম্প্রতি দর্শক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছে 'ভাগাড়'-এর প্রথম দুটি চরিত্রের লুক পোস্টার। এবার প্রকাশিত হল ওয়েব সিরিজের মূল পোস্টার। মুখ্য চরিত্রদের নিয়ে। ভাগাড়ের জঞ্জালের ওপরেই দৃশ্যমান ৬ জন মূল চরিত্র।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ অগাস্ট মাসের শেষের দিকে মুক্তি পেতে চলেছে 'স্কাইপ্যান কমিউনিকেশন' প্রযোজিত 'ভাগাড়'। পরিচালনায় রাজদীপ ঘোষ। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব নিয়েছেন অম্লান মজুমদার।

'ভাগাড়'-এর প্রেক্ষাপট

২০১৮ সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা। সেই দুর্ঘটনার শিকার হয় নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন। তারপর থেকেই কার্যত ভীতু, মেরুদণ্ডহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার স্ত্রী পুষ্প। পৌরুষের যে বড় অভাব পরেশের মধ্যে। তাই স্বামীর সামনেই পাড়ার কানা বাপির সঙ্গে শারীরিক মিলনে দ্বিধাবোধ করে না সে। ঘটনায় ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় পরেশ। সব জ্বালা জুড়োতে একদিন তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু সে যে বড় ভীতু। একাধিকবার চেষ্টা করে আত্মহত্যা করার। আর তার সমস্ত চেষ্টা পর-পর ব্যর্থ হতে থাকে। সেই সময়ই তার চোখে পড়ে খবরের কাগজের একটি প্রতিবেদন। এক ব্যক্তি সুপারি কিলার দিয়ে নিজেই নিজেকে খুন করার চেষ্টা করেছে। ৫০ হাজার টাকার বিনিময়ে বেছে নিয়েছে 'সহজ মৃত্যুর রাস্তা'। সে খোঁজ করতে থাকে সুপারি কিলারের। অন্যদিকে, জনপ্রিয় ইউটিউবার অনির্বাণ তাঁর নিজস্ব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়ে খোঁজ পায় এক জাল বেবিফুড কারখানার। সেই কারখানার মালিক ইকবাল শাহেরিয়াকে দেখেই চমকে ওঠে সে। মনে পড়ে যায় তার, এই ইকবাল শাহেরিয়া তো আসলে নোনাডাঙা ভাগাড় কাণ্ডে পচা মাংসের কারবারে গ্রেফতার হওয়া কুখ্যাত সমাজবিরোধী ইদ্রিশ আলি। সে একদিকে যেমন সুপারি কিলার। তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা। এদিকে তার কাছেই নিজেকে খুনের সুপারি দিতে আসে পরেশ। মৃত্যুর রফা হয় ৫০ হাজার টাকায়। মৃত্যুর আগে শেষ খাওয়া খেয়ে নিতে ফুটপাথের এক হোটেলে ঢোকে সে। সেখানেই পরেশকে লক্ষ্য করে গুলি চালায় ইকবালের গুন্ডারা। কিন্তু গুলি গিয়ে লাগে অন্য এক ব্যক্তির গায়ে। চোখের সামনে অন্য এক ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখতে গিয়ে মৃত্যু কতটা ভয়ঙ্কর তা টের পায় পরেশ। তার মন বদলে যায়। এখন মরতে নয় বাঁচতে চায় সে। কী হবে এবার?

আরও পড়ুন: Nachiketa: গান নয়, এবার পূর্ণদৈর্ঘ্যের ছবি আনছেন নচিকেতা, অভিনয়ে পরমব্রত-গৌরব-অপু

একদিকে পরেশের পিছনে পড়ে গিয়েছে সুপারি কিলার। অন্যদিকে, অনির্বাণকে সামলাতে মাঠে নামেন ইনস্পেক্টর লাহা। জাল বেবিফুডের ভিডিও ফুটেজ যদি একবার সামনে আসে, তাহলে অনেকের মুখোশ খুলে যাবে। কী হবে এবার? অনির্বাণ কি পারবে ইকবাল ও লাহার সমস্ত পরিকল্পনা ফাঁস করতে? কীভাবে ঘটেছিল ভাগাড় কাণ্ড? সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজে সব্যসাচী চৌধুরী, ঐন্দ্রিলা শর্মা ছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায়কে।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget