এক্সপ্লোর

Farhan Shibani Wedding: কবে রিসেপশন সদ্য বিবাহিত ফারহান-শিবানীর?

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির কারণে বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা স্বল্প রাখা হলেও বেশ বড়সড় করেই ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের রিয়েপশন আয়োজন হতে চলেছে

মুম্বই: গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ফারহান আখতার (Farhan Akhtar) ও শিবানী ডান্ডেকর (Shibani Dandekar)। দীর্ঘদিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। খান্ডালার জাভেদ আখতার ও শাবানা আজমির পার্ম হাউজে বসেছিল তাঁদের বিয়ের আসর। ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে নতুন জীবনের অঙ্গীকারবদ্ধ হন তাঁরা। মুসলিম কিংবা হিন্দু কোনও রীতি মেনেই নয়, একে অপরের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করলেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। করোনা পরিস্থিতির কারণেই স্বল্প সংখ্যক অতিথিদের উপস্থিতি ছিল তাঁদের বিয়েতে। জানা যাচ্ছে তেমনটাই। বিয়ে মিটলেও কবে রিসেপশন দুই তারকার?

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির কারণে বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা স্বল্প রাখা হলেও বেশ বড়সড় করেই ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের রিয়েপশন আয়োজন হতে চলেছে। তাঁদের রেজিস্ট্রি ম্যারেজের পরই রিসেপশন হবে বলে জানা যাচ্ছে। চলতি মাসের শেষের দিকে রিসেপশন হতে পারে বলে সূত্রের খবর। সেখানে পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয় ছাড়াও বলিউডের বড় সংখ্যক তারকাদের উপস্থিতির কথা শোনা যাচ্ছে।

আরও পড়ুন - Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে 'সেনোরিটা' গানে হৃত্বিকের নাচ, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, ছেলের বিয়েতে উপস্থিত অতিথিদের কবিতা পাঠ করে শোনান জাভেদ আখতার। জানা যাচ্ছে, এই বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ কবিতা লিখেছেন তিনি। সদ্য বিবাহিত দম্পতির জন্য সঙ্গীত পরিবেশন করেন শঙ্কর মহাদেবন। ফারহান আখতারের পরিচালনায় আত্মপ্রকাশ হয় 'দিল চাহতা হ্যায়' ছবি দিয়ে। সেই ছবিরই টাইটেল ট্র্যাক এদিন শোনান শঙ্কর মহাদেবন। এদিন ফারহান-শিবানীর বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকারাও। 'জিন্দেগি না মিলেগি দোবারা' অভিনেতা হৃত্বিক রোশন এসেছিলেন মা-বাবার সঙ্গে। উপস্থিত ছিলেন ত্রয়ী সঙ্গীত পরিচালক শঙ্কর-এহসান-লয়। কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খানও হাজির ছিলেন। পরিচালক, রাকেশ ওমপ্রকাশ মেহরা, আশুতোষ গোয়াড়িকর, ফারহান আখতারের বিজনেস পার্টনার ও এক্সেল এন্টারটেনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা রীতেশ সিদওয়ানি এসেছিলেন। এবং ফারহান-শিবানীর ঘনিষ্ঠ বন্ধু রিয়া চক্রবর্তী এসেছিলেন তাঁর ভাই শৌভিকের সঙ্গে। বিয়ের একদিন আগেই শিবানী ডান্ডেকরের দিদি অনুশা 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবির জনপ্রিয় গান 'মেহেন্দি লগা কে রাখনা' গানে পারফর্ম করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget