এক্সপ্লোর

Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে 'সেনোরিটা' গানে হৃত্বিকের নাচ, ভাইরাল ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ফারহান আখতারের বিয়েতে তাঁর সঙ্গে 'সেনোরিটা' গানে ডান্স করছেন হৃত্বিক রোশন।

মুম্বই: গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা, পরিচালক, প্রযোজক ফারহান আখতার (Farhan Akhtar)। দীর্ঘদিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের (Shibani Dandekar) সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি। শনিবার খান্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমির ফার্ম হাউজে বসেছিল ফারহান-শিবানীর বিয়ের আসর। করোনা পরিস্থিতির কারণে স্বল্প সংখ্যক অতিথিদের উপস্থিতিতে বিয়ে করলেন তাঁরা। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়, পরিবারের সদস্যরা হাজির ছিলেন ফারহান-শিবানীর বিয়েতে। দুই তারকার বিয়েতে ঘনিষ্ঠ অতিথিদের তালিকায় ছিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন। মা ও বাবার সঙ্গে বন্ধুর বিয়েতে আসেন তিনি। ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে 'সেনোরিটা' গানে পারফর্ম করতে দেখা গেল তাঁকে। হৃত্বিক রোশনের (Hrithik Roshan) নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন - Kangana Ranaut: নাম না করে আলিয়া ও মহেশ ভট্টকে আক্রমণ, বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ফারহান আখতারের বিয়েতে তাঁর সঙ্গে 'সেনোরিটা' গানে ডান্স করছেন হৃত্বিক রোশন। 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিতে দুই অভিনেতাকেই দেখা গিয়েছিল এই গানে পারফর্ম করতে। আরও একবার সেই দৃশ্যই লাইভ দেখলেন ফারহান আখতারের বিয়েতে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। 

প্রসঙ্গত, হৃত্বিক রোশনের সঙ্গে ফারহান আখতারের বন্ধুত্বের কথা অজানা নয় অনুরাগীদের। তাই এই ভিডিও প্রকাশ্যে আসতেই তাতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ২০১১ সালে মুক্তি পাওয়া 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তাঁরা। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'কী অসাধারণ'। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'বন্ধুত্ব এমনই হয়।' কোনও অনুরাগী আবার কমেন্ট করেছেন 'অর্জুন এবং ইমরান সবসময় এমনই (জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে ফারহান আখতারের অভিনীত চরিত্রের নাম ছিল ইমরান। এবং হৃত্বিক রোশনের অভিনীত চরিত্রের নাম ছিল অর্জুন।)'

নেট দুনিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, 'দিল চাহতা হ্যায়' টাইটেল ট্র্যাকে শিবানীর সঙ্গে পা মেলাচ্ছেন ফারহান আখতার। অন্যদিকে হৃত্বিকের সঙ্গে জমিয়ে উপভোগ করছেন ফারহা খান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget