এক্সপ্লোর

Nick-Priyanka Anniversary: বিবাহবার্ষিকীতে বিয়ের অদেখা ছবি পোস্ট নিক-প্রিয়ঙ্কার

Nick- Priyanka Updates: একসঙ্গে চার বছর কাটিয়ে ফেললেন নিক - প্রিয়ঙ্কা। বিবাহবার্ষিকীতে বিয়ের অদেখা নানা ছবি পোস্ট করলেন দুজনে।

মুম্বই: আজ বিবাহবার্ষিকী বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং হলিউড তারকা নিক জোনাসের (Nick Jonas)। দেখতে দেখতে তাঁদের বিবাহিত জীবন চার বছর পূর্ণ করল (Nick Jonas And Priyanka Chopra Anniversary)। ২০১৮ সালের ১লা ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। আর একসঙ্গে চার বছর কাটিয়ে ফেললেন নিক - প্রিয়ঙ্কা। বিবাহবার্ষিকীতে বিয়ের অদেখা নানা ছবি পোস্ট করলেন দুজনে।

নিক - প্রিয়ঙ্কার চতুর্থ বিবাহবার্ষিকী-

এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের একাধিক অদেখা ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। বিয়ের ছবি পোস্ট করে একে অপরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। প্রিয়ঙ্কা চোপড়ার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের গাউনে সেজেছেন তিনি। সঙ্গে হাতে চু়ড়া, মেহেন্দি ও সিঁদুরে রাঙা তাঁর সিঁথি। নিক জোনাসকে দেখা যাচ্ছে ধূষর রঙের স্যুটে। দুই তারকাই নাচের মেজাজে রয়েছেন। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'তোমার মতো মানুষকে খুঁজে পাওয়া মনে করিয়ে দেয় যে প্রতিদিন ভালোবাসার মধ্যে আছি। শুভ বিবাহবার্ষিকী।' প্রিয়ঙ্কা চোপড়া ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরা কমেন্ট করতে শুরু করেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। বিপাশা বসু থেকে দিয়া মির্জা সকলেই তাঁকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান।

আরও পড়ুন - Singham Again: আসছে 'সিঙ্ঘম এগেন', ফের একসঙ্গে অজয়-রোহিত জুটি

অন্যদিকে, দুটি ছবি পোস্ট করেছেন নিক জোনাস। একটিতে প্রিয়ঙ্কাকে সাদা রঙের গাউন এবং তাঁকে কালো স্যুটে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে লাল রঙের লেহেঙ্গায় সেজেছেন প্রিয়ঙ্কা। সঙ্গে ভারী গয়না। নিক এবং প্রিয়ঙ্কা দুজনের পরনেই বিয়ের পোশাক। 'শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা'। ছবি পোস্ট করে এটাই লিখেছেন নিক জোনাস।

প্রসঙ্গত, চলতি বছরের একেবারে শুরুতেই সন্তান এসেছে প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের জীবনে। সারোগেসির মাধ্যমে সন্তান এসেছে তাঁদের। কন্যা সন্তানের নাম রেখেছেন মালতী মারি চোপড়া জোনাস। চলতি বছরের শুরুতেই মা হওয়ার কথা ঘোষণা করেন তিনি। হলিউড এবং বলিউডের একাধিক প্রোজেক্টে কাজ করছেন প্রিয়ঙ্কা। তাঁকে শীঘ্রই দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভট্টর সঙ্গে। ফারহান আখতারের ছবি জি লে জারাতে অভিনয় করছএন তিন অভিনেত্রী। এছডা়াও হলিউডের বেশ কিছু প্রোজেক্টে রয়েছে তাঁর হাতে।

সেরা শিরোনাম

Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget