এক্সপ্লোর

Niharika Trailer: ইন্দ্রাশীষের ছবি যেন নারীত্বের উদযাপন, সম্পর্কের 'নীহারিকা'-য় শিলাজিৎ, অনুরাধা, মল্লিকা

Niharika Trailer Released: এই ছবির ঝলকে নজর কেড়েছেন অনুরাধা। নরম অথচ দৃঢ় সংলাপ, সম্পর্কের সমীকরণ, তারও আলাড়ে লুকিয়ে থাকা অনেক অজানা পরিস্থিতিকেও যেন ছুঁয়ে গিয়েছে ট্রেলার

কলকাতা: এই ছবি যেন নারীত্বের উদযাপন, সম্পর্ক বা তার চেয়েও বেশি কিছুর গল্প। নিচু তারের সুরে বাঁধা এই ছবির ঝলক যেন অনায়াসেই ছুঁয়ে যেতে পারে মন। আজ মুক্তি পেল ইন্দ্রাশীষ আচার্য্য (Indrasish Acharya)-র  'নীহারিকা-ইন দ্য মিস্ট' Niharika (In the Mist) ছবির ট্রেলার। 

এই ছবির ঝলকে নজর কেড়েছেন অনুরাধা। নরম অথচ দৃঢ় সংলাপ, সম্পর্কের সমীকরণ, তারও আলাড়ে লুকিয়ে থাকা অনেক অজানা পরিস্থিতিকেও যেন ছুঁয়ে গিয়েছে ট্রেলার। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে, মল্লিকা মজুমদার (Mallika Mazumder), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), শিলাজিৎ মজুমদার (Shilajit Majumdar), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee), প্রিয়ঙ্কা গুহ (Priyanka Guha), রাজেশ্বরী পাল (Rajeswari Paul) ও অন্যন্যরা। আজ মুক্তি পেল এই ছবির ট্রেলার। সেখানে যেমন দেখা গিয়েছে অনুরাধা ও অনিন্দ্যর অদ্ভুত সমীকরণ, অন্যদিকে মল্লিকা ও শিলাজিতের সম্পর্কের অন্যরকম সব দিক। 

অতীতকে যেমন ভুলে যাওয়া যায় না, তেমনই সহজ হয় না বর্তমানকে নিয়ে বাঁচা। কখনও আবার সম্পর্কে থাকে হারিয়ে ফেলার ভয়। এই সমস্ত কিছুকেই তুলে ধরবে ইন্দ্রাশীষের নতুন ছবি।

ছবিটি সম্পর্কে অনুরাধা বলছেন, 'নীহারিকা আমার জন্য অনেকদিক থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ছবি। এর আগে কোনও ছবির জন্য এত দীর্ঘ শ্যুটিং আমায় করতে হয়নি। প্রায় ৬ মাস ধরে শ্যুটিং হয়েছে। মধ্যে কোভিড এসেছে, আরও অনেক বাধা এসেছে। ছবিটার প্রথম স্কিনিং হয়েছিল বিদেশি ফিল্ম ফেস্টিভ্যালে। একজন অভিনেত্রীর কাছে এটা বিশাল পাওয়া। ছবি তৈরির সময় আমরা অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছি। সেখানে দেখেছি, বাঙালি না হয়ে বাংলা সিনেমা কতক্ষণ ধরে বসে মানুষে দেখছেন, প্রশ্ন করছেন। দর্শকদের এই প্রতিক্রিয়া ভীষণ ছুঁয়ে গিয়েছে আমায়। যেভাবে দেশে, বিদেশের বিভিন্ন প্রান্তে দেখানো হচ্ছে, আমার ভীষণ ভাল লাগছে।'

এই ছবি নিয়ে শিলাজিৎ বলছেন, 'আমাদের নীহারিকার শ্যুটিং হয়ে গিয়েছিল অনেকদিন। অধীর আগ্রহে এবার মুক্তির অপেক্ষায় রয়েছি। যে কোনও কাজ প্রস্তুত হয়ে গেলে ভীষণ ভাল লাগে। শুধু আমরা নয়, পরিচালকও নয়, যাঁরা জানতে পারেন ছবি তৈরি হওয়ার সময়, তাঁরাও অপেক্ষা করেন। ছবিটা বিশ্বের বিভিন্ন জায়গায় স্ক্রিনিং হয়েছে, মন জিতে নিয়েছে অনেকেরই। গুরুত্বপূর্ণ কিছু ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েছে। মানুষ বাইরে ছবিটা দেখে নিয়েছে। এবার বাংলার দর্শকের দেখার অপেক্ষায় নীহারিকা। মল্লিকা ও অনুরাধা দুজনেই প্রশংসনীয় অভিনয় করেছেন। সিনেমাটোগ্রাফারের কাজও ভীষণ ভাল লেগেছে আমার। তবে যে কোনও ছবির তখনই সঠিক বিচার হয় যখন সেটা দর্শকেরা দেখেন। এটা একটা ভাল বিষয়। ইন্দ্রাশীষকে অনেক শুভেচ্ছা। আমরা ৩টে শিডিউলে ছবিটা শ্যুট করেছি বিভিন্ন ঋতুকে তুলে ধরার জন্য।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget