এক্সপ্লোর

NTR Jr: দিনে ৩ ঘণ্টা করে রিহার্সাল, 'নাটু নাটু'র শ্যুটিংয়ের ফলে এখনও 'পায়ে ব্যথা' জুনিয়র এনটিআরের?

'Naatu Naatu': 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' এখন বিশ্বের দরবারে সমাদৃত। এই গানের হাত ধরেই ভারতে প্রথম প্রবেশ করে 'গ্র্যামি অ্যাওয়ার্ডস'। এই গানের দুর্দান্ত নাচের ফ্যান সকলে।

নয়াদিল্লি: গোটা দুনিয়া এখন কোমর দোলাচ্ছে, পা মেলাচ্ছে 'নাটু নাটু' (Naatu Naatu) গানের তালে। ছবিতে জুনিয়র এনটিআর (Jr NTR) ও রাম চরণে (Ram Charan) দুর্দান্ত 'সিঙ্ক'ই (sync) গানে অন্য মাত্রা এনে দিয়েছিল। এই গান সম্পর্কে এবার মজার তথ্য দিলেন জুনিয়র এনটিআর। তিনি বলেন, 'নাটু নাটু'র স্টেপ বিশেষ কঠিন ছিল না, শক্ত ছিল দুজনের একসঙ্গে সিঙ্ক হওয়া। তাঁর নাকি এখনও পায়ে যন্ত্রণা হয়, জানান অভিনেতা। কেন?

'এখনও পায়ে যন্ত্রণা হয়'

'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' এখন বিশ্বের দরবারে সমাদৃত। এই গানের হাত ধরেই ভারতে প্রথম প্রবেশ করে 'গ্র্যামি অ্যাওয়ার্ডস'। এই গানের দুর্দান্ত নাচের ফ্যান সকলে। তবে সেই স্টেপস পর্দায় ফুটিয়ে তুলতে পরিশ্রমও নেহাত কম করতে হয়নি। প্রত্যেকদিন তিন ঘণ্টা করে এই গানের রিহার্সাল করতে হত তাঁদের। 

এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআরকে জিজ্ঞেস করা হয়, এই ছবির এমন কোনও মুহূর্ত যা ওঁর কাছে এখনও স্মরণীয়। তাঁর কথায়, 'আমাদের কোনও আন্দাজই ছিল না। ওই গানটা শ্যুট করার অভিজ্ঞতা, আমি বলতে গেলেও পায়ে যন্ত্রণা হচ্ছে।' তিনি আরও বলেন, 'স্টেপসগুলো কঠিন ছিল না কিন্তু সিঙ্ক করানোটা কঠিন ছিল। প্রত্যেকদিন তিন ঘণ্টা করে প্র্যাক্টিস করতে হত। গানের শ্যুটিং চলাকালীনই রিহার্সাল করতাম... ওই গানটার শ্যুট হওয়ার এক সপ্তাহ আগে থেকে রিহার্স করতাম এবং তারপর সেটেও রিহার্সাল দিতাম। পুরোটাই শুধুমাত্র সিঙ্করোনাইজেশনের জন্য।'

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে কেমন লাগছে? তিনি বলেন, 'একজন অভিনেতা আর কী চাইতে পারেন, একজন চলচ্চিত্র নির্মাতা বিশ্বব্যাপী সিনেমার সবচেয়ে বড় উদযাপন, অস্কারের অংশ হতে পেরে আর কী চাইবেন।' তাঁর কথায়, ওই বিশেষ দিনে রেড কার্পেটে তিনি একজন অভিনেতা হিসেবে নয় বরং একজন ভারতীয় হিসেবে হাঁটবেন। 

আরও পড়ুন: 'Bheed' Trailer: লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা এবার সেলুলয়েডে, প্রকাশ্যে অনুভব সিন্হার 'ভিড়' ট্রেলার

এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে 'নাটু নাটু।' অস্কারের দৌড়েও অনেকে বাজি রাখছেন এস এস রাজামৌলি পরিচালিত RRR-র বিপুল জনপ্রিয় গানেটির উপর। গত কয়েক মাস ধরেই 'নাটু নাটু'-র তালে তাল মিলিয়ে নেচে উঠেছে পশ্চিমি দুনিয়া। একাধিক ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তুমুল জনপ্রিয়তার প্রেক্ষাপটেই রাম চরণ হালে এক সাক্ষাৎকারে বলেন, 'সব মঞ্চ তো আমাদের পারফরম্যান্সের জন্য নয়। তবে আমরা অস্কারে থাকলে এবং সেখান থেকে এমন কোনও অনুরোধ এলে, কেন পারফর্ম করব না? দর্শকদের আনন্দ দেওয়ার থেকে বেশি খুশি আমরা আর কোনও কিছুতেই হই না। ওঁরাই আমাদের সব দিয়েছেন।' তবে অস্কার-মঞ্চে গোটা গানটির সঙ্গে নাচ করা খুব কঠিন, সে কথাও জানান রাম চরণ। অভিনেতার কথায়, 'ভীষণ পরিশ্রম হয়, সাংঘাতিক এনার্জি লাগে। কিন্তু হুক স্টেপ তো করাই যেতে পারে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget