এক্সপ্লোর

'Bheed' Trailer: লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা এবার সেলুলয়েডে, প্রকাশ্যে অনুভব সিন্হার 'ভিড়' ট্রেলার

'Bheed' Trailer Out: অনুভব সিন্হার অন্যান্য ছবির মতোই এই ছবির ট্রেলারও মনে ভয় ধরানো ছবির সঙ্গে আবেগের দুর্দান্ত ব্যালান্স করেছে। এই ট্রেলার ওপর মহলকে প্রশ্ন করতে বাধ্য করবে। 

মুম্বই: প্রকাশ্যে এল আগামী ছবি 'ভিড়'-এর ট্রেলার (Bheed Trailer Out)। অভিনয়ে একগুচ্ছ তারকার দেখা মিলবে। শুক্রবারই এই ছবির ট্রেলার মুক্তি পেল। অনুভব সিন্হা (Anubhab Sinha) পরিচালিত এই ছবির টিজারই প্রত্যাশা বাড়িয়েছিল। 

প্রকাশ্যে 'ভিড়' ছবির ট্রেলার

'আর্টিকল ১৫' পরিচালক অনুভব সিন্হা তৈরি তাঁর নতুন ছবি নিয়ে। এবার মুখ্য চরিত্রে রাজকুমার রাও ও ভূমি পেডনেকর। গোটা ছবিই মূলত সাদাকালো ফ্রেমে তৈরি। করোনার কবলে পড়ে গোটা দেশ যখন স্তব্ধ হয়ে যায়, লকডাউন চালু হয় সর্বত্র সেই সময়ে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিকদের অসহায় অবস্থার চিত্র তুলে ধরবে এই ছবি। ওপরমহলের জন্য পরিযায়ী শ্রমিকদের যে কালো দিন দেখতে হয়েছিল তারই ঝলক মিলবে এই ছবিতে। 

প্রায় ৩ মিনিট দীর্ঘ এই ছবির ট্রেলার শুরুই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠ দিয়ে, যেখানে তাঁকে বলতে শোনা যায় গোটা দেশে লকডাউন শুরু হওয়ার কথা। খাদ্যাভাব, স্বাস্থ্যের চিন্তা, মাইলের পর মাইল পায়ে হেঁটে বাড়ি ফেরা, মৃত্যু, একাধিক টুকরো ছবির কোলাজ এই ট্রেলার, গায়ে কাঁটা দেওয়াবে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে এক সাহসী পুলিশ অফিসারের রুখে দাঁড়ানোর কাহিনি দেখাবে এই ছবি, যে চরিত্রে রাজকুমার রাও। 

অনুভব সিন্হার অন্যান্য ছবির মতোই এই ছবির ট্রেলারও মনে ভয় ধরানো ছবির সঙ্গে আবেগের দুর্দান্ত ব্যালান্স করেছে। এই ট্রেলার ওপর মহলকে প্রশ্ন করতে বাধ্য করবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও, ভূমি পেডনেকর, দিয়া মির্জা, কৃতীকা কামরা, পঙ্কজ কপূর, আশুতোষ রানাকে। ট্রেলারেই স্পষ্ট দিয়া মির্জার চরিত্র এক স্বচ্ছ্বল পরিবারের। যে হঠাৎ লকডাউনে বাড়ির বাইরে অন্যত্র আটকে পড়েছেন। পঙ্কজ কপূরকে দেখা যাবে ধর্মান্ধ এক ব্যক্তির চরিত্রে যে না খেতে পেলেও মুসলিম কারও থেকে সাহায্য নেবে না। পুলিশের চরিত্রে রাজকুমার যে এই গোটা সিস্টেম দেখে বিতশ্রদ্ধ, এবং তাতে বদল আনতে চায়। ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৪ মার্চ। 

আরও পড়ুন: Tu Jhoothi Main Makkaar: বড়পর্দায় রণবীর-শ্রদ্ধা জুটি দর্শকের মন কতটা জয় করতে পারল?

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget