এক্সপ্লোর

Om Mimi Marriage Anniversary: 'সত্যি সিঁদুর কী করে পরাব!' মিমির সঙ্গে বিয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে দ্বিধায় পড়েছিলেন ওম!

একাল সেকাল। সোশ্যাল মিডিয়ায় ১২ বছর পুরনো ছবি দেখলে ওম সাহানি (Om Sahani) আর মিমি দত্তকে (Mimi Dutta) চেনাই দায়। আজ তাঁদের বিবাহবার্ষিকী।

কলকাতা: একাল সেকাল। সোশ্যাল মিডিয়ায় ১২ বছর পুরনো ছবি দেখলে ওম সাহানি (Om Sahani) আর মিমি দত্তকে (Mimi Dutta) চেনাই দায়। আজ তাঁদের বিবাহবার্ষিকী। বিশেষ দিনে পুরনো ছবি ভাগ করে নিলেন মিমি। লম্বা চিঠিতে লিখলেন পুরনো কথা। পর্দায় সিঁদুরদান আর থেকে শুরু করে বাস্তবের সাতপাক, মিমির লেখায় অনুরাগের ছোঁয়া। 

সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ছবি পোস্ট করেন মিমি। একটি ২০১০ সালের অন্যটি ২০২১ সালের। মিমি লিখছেন, '১২ বছর আগে আলাপ হয়েছিল তোমার সঙ্গে 'আলোর বাসা' সিরিয়েল এর শুটিংয়ে। মনে হয় এই তো সেদিন এর কথা। আমাদের প্রথম দুজনের একসঙ্গে সিন তুমি আমাকে সিঁদুর পরাচ্ছ । সেদিন তোমার প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমায়। প্রশ্নগুলি ছিল, এটা কি সত্যি সিঁদুর? আমি তো জানতাম সিঁদুর এর মতো অন্য কিছু থাকে। এমা এটা তো সত্যি সিঁদুর! আমি এটা পরাবো কী করে! আমি তো ভেবেছিলাম যে আমার বৌ হবে আমি তাকেই পরাবো ইত্যাদি ইত্যাদি! এরপর সোজা ২০২১ সাল। ২০২১ সালে আমাদের বিয়ে হলো প্রিয়জনদের সঙ্গে নিয়ে। তুমি সেই সত্যিকারের সিঁদুরই পরালে অগ্নিসাক্ষী করে। কখন যে সিরিয়াল এর 'আলো' আর 'দেব' এর সত্যি বিয়ের ,সংসারের ১ বছর হয়ে গেলো বুঝতেই পারা গেলো না! আমাদের এই সত্যিকারের গল্প চলুক বছরের পর বছর! শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা এবং ভালোবাসা বর।' (অপরিবর্তিত) মিমির এই স্মৃতিচারণে মজেছে নেটদুনিয়া। 

অন্যদিকে, করোনাবিধি মেনেই জোরকদমে চলছে নতুন ছবি 'ভয় পেও না' (Voy Peo Na) -র শ্যুটিং। এই ছবির হাত ধরে বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অয়ন দে পরিচালিত এই ছবিতে তাঁদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। চলতি মাসের ৫ তারিখে শুরু হয়েছে ছবির শ্যুটিং। কলকাতা ও আসেপাশের অঞ্চলেই আপাতত ছবির কাজ চলছে।  হরর-থ্রিলার এই ছবিতে কেবল শ্রাবন্তী ও ওম নয়, দেখা মিলবে দর্শনা বণিকেরও (Darshana Bonik)। একটি আইটেম গানে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন ডাব্বু (Dabbu)। গান গেয়েছেন অনুপম রায় (Anupam Roy), রাজ বর্মণ (Raj Burman) ও অন্তরা মিত্র (Antara Mitra)।  বিগ স্ক্রিন প্রোডাকশানের প্রযোজিত এই ছবি মুক্তি পেতে পারে চলতি বছরেরই অক্ষয় তৃতীয়ার সময়।

স্বাভাবিক ছন্দে ফিরছেন ঐন্দ্রিলা, শাড়ি, গয়নার সাজে মুগ্ধ অনুরাগীরা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: 'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!
'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!
Aparajita Auddy: অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget