এক্সপ্লোর

Om Srabanti: ২৭ মে শ্রাবন্তী আর ওম বড়পর্দায় বলবেন, 'ভয় পেও না'

Voy Peo Na: আজই শেয়ার করে নেওয়া হয়েছে এই ভুতুড়ে ছবির মুক্তির দিন। এই ছবির অফিসিয়াল পোস্টার মুক্তি পাবে ১০ এপ্রিল। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন ওম সাহানি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

কলকাতা: শ্যুটিং শেষ, শেষ এডিটিংও। দর্শক অপেক্ষায় ছিলেন, কবে পর্দায় নতুন জুটিকে দেখবেন দর্শক? অবশেষে প্রকাশ্যে এল মুক্তির দিন। অয়ন দে পরিচালিত ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) অভিনীত ছবি 'ভয় পেও না'  (Voy Peo Na)  মুক্তি পাবে মে মাসের ২৭ তারিখে। 

আজই শেয়ার করে নেওয়া হয়েছে এই ভুতুড়ে ছবির মুক্তির দিন। এই ছবির অফিসিয়াল পোস্টার মুক্তি পাবে ১০ এপ্রিল। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন ওম সাহানি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হরর-থ্রিলার এই ছবিতে কেবল শ্রাবন্তী ও ওম নয়, দেখা মিলবে দর্শনা বণিকেরও (Darshana Bonik)। একটি আইটেম গানে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন ডাব্বু (Dabbu)। গান গেয়েছেন অনুপম রায় (Anupam Roy), রাজ বর্মণ (Raj Burman) ও অন্তরা মিত্র (Antara Mitra)।

আরও পড়ুন: পিছন ফিরে পালাতে যাব, সৌমিত্র জ্যেঠু ডাকলেন, 'যীশু, এদিকে আয়'

 

'ভয় পেও না'-র গল্প

‘ভয় পেওনা’র চিত্রনাট্য অনুযায়ী ‘অনন্যা’ ওরফে শ্রাবন্তী ‘ডা. আকাশ চট্টোপাধ্যায়’ ওরফে ওমের ঘরনি। তাঁকে ঘিরেই গল্প। শাশুড়ির সঙ্গে অনন্যার সম্পর্ক একেবারেই ভাল নয়। বউমাকে তিনি ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়াতেও চান। তার রেশ ধরেই উন্মোচিত হয় আর এক রহস্য। নতুন এই ছবিতে রয়েছে ভূতুড়ে আমেজ। ছবির পোস্টারেই তা স্পষ্ট। ছবির নাম অবশ্য বলছে 'ভয় পেও না'। ব্যক্তিগত জীবনে ভূতে ভয় পেলেও ভূতের ছবিতে অভিনয় করতে সবসময়েই আগ্রহী শ্রাবন্তী। এই ছবিও তার ব্যতিক্রম নয়। অন্যদিকে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে পেরে খুশি ওম-ও। এর আগে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ফলে ক্যামেরার সামনে বোঝাপড়ায় কোনও সমস্যা হয়নি বলেই দাবি অভিনেতার। 

অয়ন দে পরিচালিত এই ছবিতে তাঁদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। বেশিরভাগ শ্যুটিংই হয়েছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। তবে সম্প্রতি একটি গানের শ্যুটিং করতে কাশ্মীরে উড়ে গিয়েছিলেন তাঁরা। তবে কেবল তাঁরা দুজন নয়, সঙ্গে গিয়েছিলেন ওমের ঘরণী মিমি দত্তও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Roopa Ganguly: 'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
Suman Kalyanpur: তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
Arijit Singh: মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'
মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'
Riddhi Bandyopadhyay: গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী
গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget