এক্সপ্লোর

Amitabh-Rekha: 'গোটা পৃথিবীর ভালবাসা যোগ করলেও...', অমিতাভের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছিলেন রেখা?

Amitabh-Rekha Relationship: রেখা অবশ্য অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেকটাই সাবলীল ছিলেন। তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা উঠলে কখনোই এড়িয়ে যাননি

কলকাতা: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর রেখা (Rekha) কী সম্পর্কে ছিলেন? এই প্রশ্ন কান পাতলে এখনও শোনা যায় বলিউডে। দীর্ঘদিন আর পর্দায় একসঙ্গে কাজ করেননি তাঁরা। তবে একটা সময়ে, হিট জুটি ছিলেন তাঁরা। পর্দায় অমিতাভ বচ্চন আর রেখার সমীকরণ মানেই সিনেমা বক্সঅফিসে সাফল্য পেত। কিন্তু তারপরে এমন কী হল যে আর একসঙ্গে কাজই করলেন না অমিতাভ আর রেখা? একে সম্পর্কের প্রসঙ্গ চিরকালই এড়িয়ে গেলেন তাঁরা? বলিউডে কেন চিরকালীন হয়ে রয়ে গেল তাঁদের প্রেমের গুঞ্জন? 

অমিতাভের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে স্পষ্ট জবাব রেখার

রেখা অবশ্য অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেকটাই সাবলীল ছিলেন। তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা উঠলে কখনোই এড়িয়ে যাননি। তবে একটি সাক্ষাৎকারে অমিতাভ আর তাঁর প্রেমের সম্পর্কের কথা উঠলে, রেখা খুব স্পষ্টভাবেই জানিয়ে দেন, তিনি অমিতাভ বচ্চনকে ভালবাসেন। শুধু তাই নয়, রেখা স্পষ্টতই বলেন, গোটা পৃথিবীর ভালবাসা যদি যোগ করা যায়, তার সঙ্গেও বেশ কিছুটা ভালবাসা জুড়লে যতটা ভালবাসা হয়, ততটাই ভালবাসেন তিনি অমিতাভকে। তবে রেখা স্পষ্ট জানিয়ে দেন, অমিতাভের সঙ্গে তাঁর কোনও প্রেমের সম্পর্ক ছিল না। তিনি যেমন অমিতাভকে ভালবাসেন, গোটা দেশ, গোটা পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছেন যাঁরা অমিতাভ বচ্চনকে ভালবাসেন। তাঁর ভালবাসা আলাদা কিছু না। অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি প্রেমের কথা কখনও ভাবেননি। রেখার মতে, পর্দার জনপ্রিয়তাই এই গুঞ্জন তৈরি করেছিল যে, তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে অমিতাভ বচ্চনের। গোটা বিষয়টা একেবারেই জল্পনা। 

সুখের হয়নি রেখার বৈবাহিক জীবন

অনেক তারকার সঙ্গেই রেখার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল। অমিতাভ বচ্চনের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ আলোচনায় ছিল। তবে ১৯৯০ সালে রেখা দিল্লির এক ব্যবসায়ী মুকেশ অগ্রবালের সঙ্গে বিয়ে করেছিলেন। দুঃখের বিষয়, তাঁদের বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ে হওয়ার এক বছরও পূর্ণ হয়নি, তার মধ্যেই মুকেশ আত্মহত্যা করেছিলেন। মুকেশের মৃত্যুর পর মানুষ রেখাকেই দোষারোপ করেছিলেন। তাঁকে ডাইনি পর্যন্ত বলা হয়েছিল। এই ঘটনার পর রেখা ভেঙে পড়েছিলেন। তখন থেকেই তিনি আর দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নেননি। রেখার এখন বয়স ৭০ বছর, তিনি একাই জীবন কাটাচ্ছেন।

আরও পড়ুন: Chitrangada Satarupa: 'জীবনের এমন একটা সময়ে এই ছবিটা...', কোন অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন চিত্রাঙ্গদা?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Advertisement

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget