এক্সপ্লোর

বিনোদ খন্নার মৃত্যুবার্ষিকীতে ছোটবেলার ছবি শেয়ার করে আবেগপ্রবণ ছেলে অক্ষয়

বলিউডের জনপ্রিয় অভিনেতা বিনোদ খন্নার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করলেন অক্ষয় খন্না। লিখলেন, 'বাবা ও সন্তানের ভালোবাসা কখনও ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তোমায় চিরকাল মনে রাখব।'

 মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা বিনোদ খন্নার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করলেন অক্ষয় খন্না। লিখলেন, 'বাবা ও সন্তানের ভালোবাসা কখনও ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তোমায় চিরকাল মনে রাখব।'
ট্যুইটারে আজ বাবার সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে আবেগপ্রবণ অক্ষয় খন্না। ছবিতে দেখা যাচ্ছে, দুই ভাই  অক্ষয় ও রাহুলের হাত ধরে রয়েছেন বাবা বিনোদ খন্না। আজ কিংবদন্তি অভিনেতার মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিচারণ করেছে গোটা বলিউড। আলি ফজল লিখেছেন, একবার তিনি দেখা করেছিলেন বিনোদ খন্নার সঙ্গে। তাঁর সঙ্গে কোনও ছবি নেই আলির। তবে একসঙ্গে কাজ না করতে পারার আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। মেরে আপনে, পারভারিস, মেরা গাঁও মেরা দেশ, আচানক, ইনকার-এর মতো বিভিন্ন চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন অভিনয়ের জন্য নজর কেড়েছিলেন বিনোদ খন্না। ১৯৭১ সালে গীতাঞ্জলি তলোয়ারখানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের দুই ছেলেই অক্ষয় ও রাহুল খন্না। এরপর ১৯৮৫ -এ গীতাঞ্জলির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে তাঁর। এরপর কবিতা দফতরীর সঙ্গে ১৯৯০ সালে বিবাহ হয় তাঁর। তাঁদের দুই সন্তান, সাক্ষী খান্না ও শ্রদ্ধা খান্না। ১৯৭৫ সাল নাগাদ চলচ্চিত্র জগৎ থেকে অবসর নেন তিনি। এরপর প্রায় এক দশক মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রমে কাটিয়েছিলেন তিনি। ফিরে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। হয়েছিলেন লোকসভার সদস্যও। বিনোদ খন্নার জন্মদিনে তাঁর স্ত্রী কবিতা দফতরী দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। জানান, সবসময় দুঃস্থদের সাহায্যে করতে চাইতেন বিনোদ। তাই তাঁর স্মৃতির উদ্দেশ্যেই এই পদক্ষেপ। চলচ্চিত্র অভিনেতা-পরিচালক ফিরোজ খানেরও মৃত্যুদিন ও বিনোদ খন্নার মৃত্যুদিনও আকস্মিকভাবে একই। ২০০৯ সালে মারা যান তিনি।

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget