এক্সপ্লোর

Oscar 2026: ইতিহাস গড়ল ‘সিনার্স’! অস্কারের মঞ্চে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, কোন প্রেক্ষাপটে তৈরি?

Best Picture 2026 winner: বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার’-এর সেরা ছবির শিরোপা ছিনিয়ে নিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। 

লস অ্যাঞ্জেলেস: সিনেমা প্রেমীদের জন্য সুখবর। প্রকাশিত হল অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এবারে কোন ছবটি সেরার শিরোপা ছিনিয়ে নেবে সেদিকেই নজর ছিল গোটা বিশ্বের সিনেপ্রেমীদের। মনোনয়নের তালিকায় বহু ছবি ওয়ার্ডের আশা জাগালেও, বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার’-এর সেরা ছবির শিরোপা ছিনিয়ে নিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। 

অস্কারের লড়াইয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিটির পাশাপাশি ‘সিনার্স’ সিনেমাটিও জোর টক্কর দেয়। কারণ, এই দুটো ছবিই মনোনয়নে সবচেয়ে বেশি জায়গা পেয়েছিল। মোট ১৬টি বিভাগে মনোনীত হয় ‘সিনার্স’। রায়ান কুগলার পরিচালিত এই সিনেমাটি ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর নজির ভেঙে অস্কারের মঞ্চে এক অনন্য রেকর্ড সৃষ্টি করে। তবে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ‘সিনার্স’কে টেক্কা দিয়ে সেরা সিনেমার শিরোপা জিতে নিল পল থমাস অ্যান্ডারসনের পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। 

পরিচালক রায়ান কুগলারের সিনেমা 'সিনার্স' এবার ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ে। অন্যদিকে থমাস অ্যান্ডারসনের সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ১৩টি বিভাগে মনোনয়ন পায়। সেরা সিনেমার পাশাপাশি সেরা পরিচালক, সেরা ছবি, সেরা সহ-অভিনেতা এবং সেরা কাস্টিংয়ের মতো একগুচ্ছ বিভাগে অস্কার জিতে নেয় ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। 

কোন কোন ছবি মনোনয়নের তালিকায় ছিল ?

১. ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার 
২. সিনার্স
৩. সেন্টিমেন্টাল ভ্যালু
৪. ফ্র্যাঙ্কেনস্টাইন
৫. মার্টি সুপ্রিম
৬. দ্য সিক্রেট এজেন্ট
৭. হ্যামনেট
৮. ট্রেন ড্রিমস
৯. এফ১: দ্য মুভি 
১০. বুগোনিয়া 

‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমা কোন প্রেক্ষাপটে নির্মিত ?

১৯৯০ সালে টমাস পিনচনের লেখা উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি বানানো হয়। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এবং একটি অ্যাকশন থ্রিলার। মূলত বব নামের এক প্রাক্তন বিপ্লবীর কথা এই ছবিতে ফুটে উঠেছে। বব-এর কন্যা অপহৃত হওয়ার পর থেকেই গল্পে নতুন মোড় দেখা দেয় এবং তার পরেই শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। ছবির পরিচালক জানান, “এই ওস্করের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।”

‘সিনার্স’ একটি অলৌকিক হরর থ্রিলার ছবি। ১৯৩২ সালের মিসিসিপির প্রেক্ষাপটে নির্মিত। ছবিতে মূলত তথাকথিত কিছু অলৌকিক বিদ্যাকে কাজে লাগিয়ে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াইয়ের গল্পকে তুলে ধরা হয়েছে।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget