এক্সপ্লোর

Oscar 2023: অস্কারে 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু'

95th Academy Awards: অস্কারের মঞ্চে সেরার শিরোপা পেল 'নাটু নাটু'।

নয়াদিল্লি: 'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পর এবার '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু' (Naatu Naatu)।

সেরার শিরোপা পেল 'নাটু নাটু'

একের পর এক ইতিহাস। ফের সেরার শিরোপা পেল এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত, রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR) অভিনীত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু'। 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত হয়েছিল এই গান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লজ', 'টপ গান: ম্যাভেরিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'। 

আন্তর্জাতিক স্তরে এটি তৃতীয় বড় স্বীকৃতি পেল চার্টবাস্টার 'নাটু নাটু'। এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান ভারতীয় দর্শকের মন জয় করেছে মুক্তির পরই। এবার একে একে গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের পর এবার অস্কার পেল 'নাটু নাটু'। প্রসঙ্গত, 'নাটু নাটু' গানের দুই তারকা গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব লাইভ পারফর্মও করেন এদিনের অস্কারের মঞ্চে। তাঁদের পারফর্ম্যান্স ঘোষণা করেন একমাত্র ভারতীয় উপস্থাপক দীপিকা পাড়ুকোন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RRR Movie (@rrrmovie)

'আর আর আর' অর্থাৎ 'রাইজ রোর রিভোল্ট'। এই ছবি তৈরি হয় ভারতের স্বাধীনত পূর্ববর্তী প্রেক্ষাপটে। দুই রিয়েল লাইফ হিরোর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কল্প ছবি। অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীম, দুই বাস্তব হিরোর জীবনের ওপর নির্ভর করে তৈরি এই ছবি। এদিন অস্কার নিতে মঞ্চে ওঠেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। 

আরও পড়ুন: Oscar 2023: অস্কারের মঞ্চে সেরা 'ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম' বিভাগে সেরার শিরোপা জিতল ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'

এদিন 'আর আর আর'-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়, 'আমরা ধন্য যে 'আর আর আর' ছবি হল প্রথম ফিচার ফিল্ম যেটি 'নাটু নাটু'র হাত ধরে সেরা গানের বিভাগে ভারতের প্রথম অস্কার এনেছে!'

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget