এক্সপ্লোর

Oscar 2023: অস্কারের মঞ্চে সেরা 'ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম' বিভাগে সেরার শিরোপা জিতল ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'

95th Academy Awards: ডক্যুমেন্টরি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পার্স'। 

নয়াদিল্লি: অস্কারের (Oscars 2023) মঞ্চে গৌরবের পালক ভারতের মুকুটে। সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম (Best Documentary Short Film) বিভাগে সেরার শিরোপা জিতল তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। ডক্যুমেন্টরি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা (Guneet Monga)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। 

'অস্কার ২০২৩'-এর মঞ্চে গর্বিত ভারত

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের শর্ট ডক্যুমেন্টারি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' পেল এবারের অস্কার, 'সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম' বিভাগে। প্রযোজক গুণীত মোঙ্গা ও পরিচালক কার্তিকি গঞ্জালভেস। তাঁদের হাত ধরেই ভারতে এল এবারের প্রথম অস্কার। 

এই বিভাগে বাকি চার মনোনীত ছবি হল 'হলআউট', 'দ্য মার্থা মিশেল এফেক্ট', 'স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট', 'হাউ ডু ইউ মেসার এ ইয়ার?' এই বিভাগে ভারতীয় ছবি হিসেবে প্রথম অস্কার পেল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। অস্কারের 'বেস্ট ডকুমেন্টারি শর্ট' বিভাগে এর আগে ১৯৬৯ সালে মনোনীত হয়েছিল 'দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট' ও ১৯৭৯ সালে মনোনীত হয়েছিল 'অ্যান এনকাউন্টার উইথ ফেসেস'। এরপর 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' হচ্ছে এই বিভাগে ভারত থেকে মনোনীত তৃতীয় ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Guneet Monga Kapoor (@guneetmonga)

আরও পড়ুন: Oscar 2023: অস্কারের মঞ্চে দীপিকা পাড়ুকোনের উপস্থাপনায় 'নাটু নাটু' পারফর্ম্যান্স, অভিবাদন দর্শকের

মাদুমালাই ন্যাশনাল পার্কের প্রেক্ষাপটে তৈরি এই ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' আদতে এক অনাথ হাতি শাবকের গল্প। যার নাম রঘু। সে থাকে স্থানীয় দম্পতি বোম্মান ও বেল্লির তত্ত্বাবধানে। এই ছবির মাধ্যমে কেবল পোষ্যের সঙ্গে মনিব জুটির বন্ধন নজর কাড়বে তাইই নয়, সেই সঙ্গে এই ছবি উদযাপন করে প্রকৃতিকে, তার সৌন্দর্য্যকে। ২০২২ সালের ডিসেম্বর মাসে 'নেটফ্লিক্স'-এ মুক্তি পায় 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'।

প্রসঙ্গত, এবারের অস্কারে 'সেরা তথ্যচিত্র ফিচার' বিভাগেও মনোনীত হয়েছিল ভারতীয় একটি ছবি। পরিচালক শৌনক সেন পরিচালিত 'অল দ্যাট ব্রিদস' মনোনয়ন পেয়েছিল এই বিভাগে। যদিও এই বিভাগের হাত ধরে অস্কার পায়নি ভারত। এই বিভাগে সেরার শিরোপা পায় 'নাভালনি'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget