এক্সপ্লোর

Oscar 2023: শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'কে পিছনে ফেলে সেরা তথ্যচিত্র হিসেবে অস্কার পেল 'নাভালনি'

95th Academy Awards: অনুষ্ঠিত হচ্ছে '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'।

নয়াদিল্লি: অনুষ্ঠিত হচ্ছে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (95th Academy Awards)। সেরা ডকুমেন্টারি (Best Documentary Feature) বিভাগে অস্কার পেল 'নাভালনি' (Navalny)। প্রসঙ্গত, এই বিভাগে মনোনয়ন পেয়েছিল শৌনক সেনের (Shaunak Sen) 'অল দ্যাট ব্রিদস' (All That Breathes)। অস্কারে সেরা তথ্যচিত্রের দৌড়ে স্বপ্নভঙ্গ ভারতের।

'নাভালনি', অস্কারে এবারের সেরা তথ্যচিত্র

অবশেষে অপেক্ষার অবসান। ঝলমলে তারকাদের সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে সিনেদুনিয়ার সবচেয়ে বড় অনুষ্ঠান 'দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'। এবারের অস্কারে 'ডকুমেন্টারি ফিচার' বিভাগে ভারত থেকে মনোনীত হয়েছিল শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'। ভারতবাসী রীতিমতো আশায় বুক বেঁধেছিলেন। তবে সেই বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে 'নাভালনি'। ভিন্নমতাবলম্বী রাশিয়ান আলেক্সি নাভালনিকে নিয়ে তৈরি এই তথ্যচিত্র। 

অন্যদিকে, শৌনক সেনের ছবি মূলত আবহাওয়ার আমূল পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি। দুই ভাই মহম্মদ সৌদ ও নাদিম শেহজাদ, যাঁরা নিজেদের পুরো জীবন উৎসর্গ করেছে দিল্লির দূষিত আকাশে উড়তে উড়তে অসুস্থ হয়ে পড়া পাখি বিশেষত চিলেদের উদ্ধার ও সেবা করায়।

'ডকুমেন্টারি ফিচার' বিভাগে অন্যান্য মনোনয়নগুলি ছিল, 'ফার্স্ট অফ লভ', 'অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড' ও 'এ হাউজ মেড অফ স্প্লিন্টার্স'।

উল্লেখ্য, এই বছরের 'বাফটা'য় ভারতের একমাত্র মনোনয়ন ছিল 'অল দ্যাট ব্রিদস' ছবিটি। সেখানেও এই ছবিকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নেয় 'নাভালনি'। এই ছবির পরিচালক ড্যানিয়েল রোহার। 

আরও পড়ুন: Satish Kaushik Death : "মরতে চাই না, বাঁচাও; বংশীকার জন্য বাঁচতে হবে", শেষ মুহূর্তে আর কী বলেছিলেন সতীশ কৌশিক

প্রসঙ্গত, 'অল দ্যাট ব্রিদস' ছবিটি ইতিমধ্যেই চলতি বছরের 'সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জ্যুরি প্রাইজ: ডকুমেন্টারি' স্বীকৃতি পেয়েছে। এই অনুষ্ঠানে মূলত স্বাধীন সিনেমা ও চিত্রপরিচালকদের স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া এই ছবি ২০২২ সালের 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'সেরা ডকুমেন্টারি' হিসেবে 'গোল্ডেন আই অ্যাওয়ার্ড' পেয়েছে।

তবে অস্কারের মঞ্চে এখনও সম্পূর্ণ স্বপ্নভঙ্গ হয়নি ভারতের। 'অরিজিন্যাল সং'-এর বিভাগে মনোনীত ভারতের 'আর আর আর' ছবির 'নাটু নাটু' গানটি। এখন শুধু দেখার অপেক্ষা এই বছর ভারতে অস্কার প্রবেশ হয় কি না। প্রসঙ্গত চলতি বছরে অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে দীপিকা পাড়ুকোনকে উপস্থাপক রূপে দেখা যাবে। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি ইতিমধ্যেই ভাইরাল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget