এক্সপ্লোর

Oscar Nominations 2023: অস্কারের মঞ্চে 'নাটু নাটু'র লড়াই, 'সেরা গান' বিভাগে মনোনয়ন

Oscars 2023: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ১২ মার্চ। সেরা সঙ্গীত বিভাগে মনোনয়ন পেল এস এস রাজামৌলি পরিচালিত ছবির গান। ইতিমধ্যেই বিশ্বজুড়ে একাধিক খ্যাতি অর্জন করেছে 'আর আর আর'।

নয়াদিল্লি: এবার অস্কারের (Oscars 2023) 'বেস্ট স্কোর' (Best Score) বিভাগে মনোনয়ন পেল 'আর আর আর' (RRR) ছবির জনপ্রিয় গান 'নাটু নাটু' (Natu Natu)। একের পর এক পালক জুড়েই চলেছে 'আর আর আর'-এর মুকুটে। এবার দেখার পালা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Academy Awards) মঞ্চে কার হাতে ওঠে সেরার শিরোপা। 

অস্কারে মনোনীত 'নাটু নাটু'

২৪ ডিসেম্বর, ঘোষণা করা হচ্ছে 'অস্কার ২০২৩'-এর মনোনয়নের তালিকা। ভবিষ্যদ্বাণী আগেই করা হয়েছিল যে অস্কারে মনোনয়ন পেতে পারে 'নাটু নাটু'। অনুমান সঠিক হল। 

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ১২ মার্চ। সেরা সঙ্গীত বিভাগে মনোনয়ন পেল এস এস রাজামৌলি পরিচালিত ছবির গান। ইতিমধ্যেই বিশ্বজুড়ে একাধিক খ্যাতি অর্জন করেছে 'আর আর আর'। ফলে এই ছবি দেখার জন্য অনুরাগীদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে। প্রসঙ্গত, 'নাটু নাটু' গানের হাত ধরেই ভারত প্রথম 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড' জিতেছে। এছাড়া 'ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড'ও ঝুলিতে ভরেছে এই ছবি। এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের লড়াইয়ে সামিল হচ্ছে 'নাটু নাটু'। 

 

'অস্কার ২০২৩'-এর 'অরিজিন্যাল সং' (Original Song) বিভাগে মনোনীত হয়েছে, 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির 'অ্যাপ্লজ', 'টপ গান: মেভারিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ', 'আর আর আর' ছবির 'নাটু নাটু' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RRR Movie (@rrrmovie)

আরও পড়ুন: ‘Pathaan’ Advance Booking: রেকর্ড অগ্রিম বুকিং 'পাঠান'-এর, পুনরুজ্জীবিত হবে বলিউড, আশা অ্যানালিস্টদের

অন্যদিকে, এই বছরের অস্কারে 'সেরা তথ্যচিত্র' বিভাগে মনোনয়ন পেয়েছে 'অল দ্যাট ব্রিদস'। শৌনক সেন পরিচালিত এই ছবি ১৪৪ টি ছবির মধ্যে থেকেও নিজের জায়গা করে নিয়েছে।                                                                    

প্রসঙ্গত, 'অস্কার ২০২৩'-এর কথা বললেই গত বছরের স্মৃতিও মনে আসে। বিনোদনের সেরা মঞ্চ সাক্ষী থেকেছিল বিতর্কিত এক ঘটনার। অভিনেতা উইল স্মিথ অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় কষিয়েছিলেন। অভিনেতার অভিযোগ ছিল, তাঁর স্ত্রী জাডাকে নিয়ে করুচিকর ইয়ার্কি করেছিলেন সঞ্চালক। এরপর উইল স্মিথ অবশ্য জনসমক্ষে ক্ষমাও চেয়ে নেন।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget