এক্সপ্লোর

‘Pathaan’ Advance Booking: রেকর্ড অগ্রিম বুকিং 'পাঠান'-এর, পুনরুজ্জীবিত হবে বলিউড, আশা অ্যানালিস্টদের

‘Pathaan’ Booking: বুধবার, ২৫ জানুয়ারি, দেশজুড়ে প্রায় ৫ হাজার পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত 'পাঠান'। করোনা অতিমারীর পর বলিউড ধুঁকছে। এখনও সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বলিউড বক্স অফিস।

নয়াদিল্লি: চারিদিকে বয়কটের (Boycott) ডাককে পিছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'কামব্যাক' (comeback) ছবির টিকিট বিক্রির অঙ্ক। ২৫ জানুয়ারি, অর্থাৎ আগামীকাল মুক্তি পেতে চলেছে 'পাঠান' (Pathaan)। দেশজুড়ে বাদশাহ অনুরাগীদের উত্তেজনার পারদ চরমে। হিন্দি ছবির ক্ষেত্রে প্রথম দিনের সর্বোচ্চ ব্যবসা দিতে চলেছে এই ছবি, জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা (trade analyst)। মঙ্গলবার পাওয়া শেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে ৪.১৯ লক্ষ টিকিট বিক্রি হয়েছে যা প্রথম দিনের ৮০ শতাংশ বুকিং। এমনকী ভোরবেলা ৬টা বা ৭টা শোও হাউজফুল হয়েছে বলে জানা যাচ্ছে।

ঝড় তুলেছে 'পাঠান'

বুধবার, ২৫ জানুয়ারি, দেশজুড়ে প্রায় ৫ হাজার পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত 'পাঠান'। করোনা অতিমারীর পর বলিউড ধুঁকছে। এখনও সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বলিউড বক্স অফিস। ২০২৩ সালের প্রথম মাসেই 'পাঠান'-এর টিকিটের এমন হুড়মুড়িয়ে বিক্রি আশা জাগাচ্ছে অ্যানালিস্টদের মধ্যে। মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন থিয়েটার এমনকী দক্ষিণ ভারতেও টিকিট বিক্রির পরিমাণ বেড়েই চলেছে। 

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বলেন, 'এই ছবি বক্স অফিসে প্রথম দিনে ৪৫ থেকে ৫০ কোটির ব্যবসা করে ঐতিহাসিক শুরু করতে চলেছে। "পাঠান"-এর হাত ধরেই ঘুরে দাঁড়াবে বক্স অফিস, এর অ্যাডভান্স বুকিং দেখেই মনে হচ্ছে। এমন ঘটনা বিরল। এমনকী আগামীকাল 'ওয়ার্কিং ডে'।'

দেশের এক নামী মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, 'এই ছবি "কেজিএফ ২"-এর অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ডও ভাঙতে চলেছে এবং প্রায় ৪৫ থেকে ৫০ কোটির ব্যবসা করবে। আইনক্স সকাল ৭টার শো রয়েছে যার ৮০ শতাংশ পূরণ হয়ে গেছে। মুম্বই, দিল্লি, পুণে, কলকাতা এবং আরও কিছু বড় শহরে ভোরের শো রাখা হয়েছে।'

২০১৮ সালে মুক্তি পায় শাহরুখ খানের শেষ ছবি 'জিরো'। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। প্রায় বছর চারেকের বিরতির পর ফের বড়পর্দায় ফিরছেন কিং খান। প্রজাতন্ত্র দিবসের আগের দিন, এই ছবি বড়পর্দায় মুক্তি পাচ্ছে এবং এর হাতে রয়েছে ৫ দিন ব্যাপী দীর্ঘ 'উইকেন্ড'। ভারতের মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতির কথায়, 'আগামীকালের ওপেনিং যে কোনও হিন্দি ছবির জন্য সবচেয়ে বড় হবে তা বলাই বাহুল্য।'

আরও পড়ুন: 'Pathaan': 'পাঠান' ম্যাজিক অব্যাহত, কিং খানের হাত ধরে খুলছে দেশের ২৫টি বন্ধ হয়ে যাওয়া 'সিঙ্গল স্ক্রিন'

'যশ রাজ ফিল্মস'-এর একটি বিবৃতি অনুযায়ী, 'পাঠান' শাহরুখ খানের প্রথম ছবি যা প্রায় ১০০টিরও বেশি দেশে একসঙ্গে মুক্তি পেতে চলেছে। এটি শাহরুখ অভিনীত প্রথম এমন ছবি যা পিভিআরে ভোর ৬টার শো পেয়েছে। সবমিলিয়ে বাদশাহ অনুরাগীদের উত্তেজনা যেমন চরমে, তেমনই এর বক্স অফিস সাফল্যের দিকে তাকিয়ে গোটা বলিউড ও ট্রেড অ্যানালিস্টরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget