এক্সপ্লোর

Oscars Slapgate: অস্কার ২০২২-এর মঞ্চে চড়কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন ক্রিস রক

Chris Rock: প্রেসের চাপ থাকা সত্ত্বেও, রক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যে আপনি তাঁকে কোনও টক শোতে এই ব্যাপারে কোনও কাটাছেঁড়া করতে দেখা যায়নি।

নয়াদিল্লি: প্রায় এক বছর আগের ঘটনা। অস্কার ২০২২-এর মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় মারেন (Oscars slap) অভিনেতা উইল স্মিথ (Will Smith)। তোলপাড় হয়ে যায় গোটা পৃথিবীর বিনোদন দুনিয়া। আগামী ১২ মার্চ পরবর্তী অস্কার। তার ঠিক আগেই এক বছর আগের সেই ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন ক্রিস রক। নেটফ্লিক্স (Netflix) স্পেশাল 'সিলেক্টিভ আউটরেজ'-এ ('Selective Outrage') ক্রিসের লাইভে তিনি কথা বললেন সেই ঘটনা প্রসঙ্গে।

'চড়কাণ্ড' প্রসঙ্গে কী মন্তব্য ক্রিস রকের?

প্রায় এক ঘণ্টা ধরে নানা নতুন বিষয়ে কথা বলার পর, কৌতুকাভিনেতা অবশেষে সেই বিষয়ে আলোকপাত করলেন যা হাজার হাজার শ্রোতা শোনার জন্য অপেক্ষা করছিলেন। তাঁর এবং অস্কার-বিজয়ী উইল স্মিথের মধ্যে মঞ্চের ওপর যা ঘটনা ঘটে তারপরে ভেঙে পড়েছিলেন তিনি, খবর ভ্যারাইটি সূত্রে। 

ক্রিস রকের কথায়, 'আপনারা সকলেই জানেন আমার সঙ্গে কী ঘটেছিল, সিউজ স্মিথ আমাকে চড় মারেন, সকলেই জানেন, প্রত্যেকটা মানুষ জানেন। প্রায় এক বছর আগে চড় খেয়েছিলাম আর মানুষের প্রশ্ন ছিল 'লেগেছিল?' এখনও আঘাত লাগে। কানটা ঝনঝন করছিল।'

প্রেসের চাপ থাকা সত্ত্বেও, রক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যে আপনি তাঁকে কোনও টক শোতে এই ব্যাপারে কোনও কাটাছেঁড়া করতে দেখবেন না। 'আমি ভুক্তভোগী নই, আমাকে কখনও অপেরা বা গেইলে কাঁদতে দেখবেন না। কখনও দেখবেন না। কখনও এমনটা হবে না।'

ওই চড়ে লেগেছিল কিনা, সেই প্রসঙ্গে সরাসরি উত্তর দেন ক্রিস, 'উইল স্মিথ আমার থেকে আকারে বেশ বড়, আমাদের আকার আয়তন সমান নয়। উইল স্মিথকে তাঁর সিনেমায় শার্ট খুলে দেখা যায়। আমাকে কখনও দেখেছেন? কোনও সিনেমায় আমাকে যদি ওপেন হার্ট সার্জারিও করতে হয় তাহলেও আমি সোয়েটার পরেনি। উইল স্মিথ একটা ছবিতে মুহম্মদ আলির চরিত্রে অভিনয় করেছিলেন, কী মনে হয় আপনাদের আমি সেই ছবির জন্য অডিশন পর্যন্ত দিয়েছিলাম? আমি 'নিউ জ্যাক সিটি'তে পুকি হয়েছিলাম। 'পুটি ট্যাং' ছবিতে আমি একটা ভুট্টার দানার চরিত্রে ছিলাম। এমনকী অ্যানিমেটেড ছবিতেও আমি জেব্রা, উনি তিমি।'

আরও পড়ুন: Sourav Das: বিমানে উঠেই বসে পড়লেন মাটিতে, সৌরভ বললেন, 'আমিও পাইলট', ভাইরাল ভিডিও

'ভ্যারাইটি' অনুসারে, কৌতুক অভিনেতা আরও বলেন যে তাঁর শোয়ের নামও চড়কাণ্ড দ্বারাই অনুপ্রাণিত, তাঁর কথায়, 'উইল স্মিথ বেছে বেছে ক্ষোভের অনুশীলন করেন'। 'প্রত্যেকে যাঁরা জানেন, তাঁরা এও জানেন ওই ব্যাপারটার সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। আমার কোনও যোগ ছিল না।'

তবে সবশেষে গলার স্বর বদলে ক্রিস রক বলেন, 'আমি উইল স্মিথকে ভালবাসি। দুর্দান্ত ছবি তৈরি করেন তিনি। গোটা জীবন তাঁর সাফল্যের কদর করে এসেছি।'

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget