এক্সপ্লোর

সেন্সর বোর্ডর প্রধানের কোপে এবার আইফা, আমির নেই, অক্ষয় নেই, এই অনুষ্ঠান লজ্জার!

মুম্বই:  সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কোপে এবার সদ্য সমাপ্ত হওয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান আইফা। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্মস অ্যাকাডেমি-র কড়া সমালোচনায় পহেলাজ নিহালানি। তাঁর দাবি এটা আসলে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় চলচ্চিত্রকে নিয়ে করা এক বিশাল তামাশা। তাঁর কথায়, ২০১১ সালে যখন অমিতাভ বচ্চন এই অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেন, তখনই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান তার গ্রহণযোগ্যতা, প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। তাঁর দাবি,  ভারতীয় সিনেমা জগতের বহু প্রবীণ ব্যক্তিকে হেনস্থা করেছে আইফা। amir-akshay এরপর সিবিএফসি প্রধান দাবি করেন, এবছরের মনোনয়নের তালিকার দিকে একবার  নজর দিক সকলে। সেখানে আমির খান নেই তাঁর ‘দঙ্গল’ ছবির জন্যে। অক্ষয় কুমারের নামও মনোনীত করা হয়নি ‘এয়ারলিফ্ট’ বা ‘রুস্তম’-এর মতো ছবি বক্স অফিসকে উপহার দেওয়ার পরও। পহেলাজের দাবি, এই অভিনেতারা অনুষ্ঠানের আয়োজকদের আয়োজন করা সপ্তাহন্তের ছুটিতে সামিল হননি। সেইজন্যেই মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে এধরনের বৈষম্য। তারপর তিনি বলেন, তাঁর জানা বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা নিউইয়র্কে অনুষ্ঠানে যোগ দিতেই গিয়েছিলেন। কিন্তু সারা রাত পার্টি করে ক্লান্ত তারকারা অনুষ্ঠানে যেতেই পারেননি। পহেলাজ জানতে চেয়েছেন, এভাবে আইফাকে কেন্দ্র করে বিলাসবহুল পার্টি করার টাকা কে দিচ্ছে? তাঁর দাবি, অনুষ্ঠানের নামে ভারতের অর্থ ভাণ্ডারই নয়ছয় করা হচ্ছে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে তারকাদের পরিবার, তাঁদের বাবা-মা, বাচ্চা, আয়া, দেহরক্ষী, বন্ধু, বন্ধুর বন্ধু সকলে মিলে গেছেন নিউইয়র্কে । নিহালানির দাবি, তিনি নাকি শুনেছেন তারকাদের শপিংয়ের টাকাও দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে। তারপরই আইফা-র আয়োজকদের বিরুদ্ধে সরাসরি তোপ দেগে সেন্সর বোর্ড প্রধান বলেন, আইফা ভারতীয় সিনেমাকে বিক্রি করছে অন্য দেশে। তার জন্যে হয়তো বিশাল আর্থিক সুবিধা পাচ্ছে, কিন্তু ভারত সরকারের কী লাভ হচ্ছে এই মেগা ইভেন্ট থেকে। ১৮ বছরে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবিকে কতটা তুলে ধরতে সক্ষম আইফা? প্রশ্ন সিবিএফসি প্রধানের। আগে যদিও বা বিভিন্ন প্রদেশের ছবি আইফা-র মঞ্চে জায়গা পেত, এখন অনুষ্ঠানে শুধুই থাকে বলিউডি ছবি। নিজেদের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্মস অ্যাওয়ার্ড বলা উচিত্ নয়, আইফার আয়োজকদের, কারণ বলিউড মানে ভারতীয় ছবি নয়, মন্তব্য পহেলাজের।

সেরা শিরোনাম

Ditipriya Roy: ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া! কোথায়, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া! কোথায়, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
Cockroach Janta Party: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল শিবাজী পার্ক, ককরোচ-রা পাশে পেলেন বলি তারকাদেরও
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল শিবাজী পার্ক, ককরোচ-রা পাশে পেলেন বলি তারকাদেরও
Tota Roy Chowdhury: নতুন জটায়ুকে নিয়ে ফের ফেলুদা টোটা, সমাধান করবেন চালচিত্রের রহস্যও!
নতুন জটায়ুকে নিয়ে ফের ফেলুদা টোটা, সমাধান করবেন চালচিত্রের রহস্যও!
Sandipta-Soumitrisha: অ্যাকশন থেকে পৌরোহিত্য.. জোড়া চমক সন্দীপ্তার! সৌমিতৃষা জুটি বাঁধছেন কার সঙ্গে?
অ্যাকশন থেকে পৌরোহিত্য.. জোড়া চমক সন্দীপ্তার! সৌমিতৃষা জুটি বাঁধছেন কার সঙ্গে?

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget