এক্সপ্লোর

Pallavi Dey Update: পল্লবী দে মৃত্যুরহস্যে গ্রেফতার অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক

Pallavi Dey: আর্থিক প্রতারণার অভিযোগে পল্লবী দের লিভ ইন পার্টনার সাগ্নিককে গ্রেফতার করা হল।

কলকাতা: ছোটপর্দার অভিনেত্রী পল্লবী দের (Pallavi Dey) রহস্যমৃত্যুতে লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী গ্রেফতার (Sagnik Chakraborty Arrested)। প্রতারণার অভিযোগে সাগ্নিককে গ্রেফতার করা হল। আর্থিক প্রতারণার অভিযোগে লিভ ইন পার্টনারকে (live in partner) গ্রেফতার করা হল। পল্লবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতভর সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করা হয়। 

গ্রেফতার সাগ্নিক চক্রবর্তী

সাগ্নিকের বিরুদ্ধে খুন ও আর্থিক প্রতারণার অভিযোগ করেন পল্লবী দের বাবা। এবার আর্থিক প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল। 

প্রথম থেকেই তদন্তকারী আধিকারিকেরা দেখেছেন যে সমস্ত অভিযোগ সাগ্নিকের বিরুদ্ধে করা হচ্ছে তার মধ্যে দুটি প্রধান হল খুন ও আর্থিক প্রতারণা। পল্লবী দের বাড়ির লোকের কাছ থেকে তথ্য প্রমাণ চেয়ে পাঠানো হয়। এরপর সমস্ত কিছু খতিয়ে দেখা হয়। রবিবার পল্লবী দের দেহ উদ্ধারের পর সাগ্নিক চক্রবর্তীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। 

আরও পড়ুন: Pallavi Dey Death: 'একটা রাগারাগি, মন কষাকষি ছিল', পল্লবী দে মৃত্যুরহস্যে অকপট ঐন্দ্রিলা

কী বলছেন সুকন্যা মান্না?

ইতিমধ্যেই পল্লবী দে মৃত্যু রহস্যে মুখ খুলেছেন তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিকের প্রথম পক্ষের স্ত্রী সুকন্যা মান্না। সুকন্যার দাবি সাগ্নিককে তিনি ছোটবেলা থেকেই চিনতেন। এবং সুকন্যার দাবি তাঁর সূত্রেই পল্লবী ও সাগ্নিকের আলাপ হয়েছিল। সুকন্যার কথায়, 'তারপর ওঁরা দু'জনে মেলামেশা শুরু করেন। সে কথা জানতে পেরে ওঁদের সরাসরি জিজ্ঞাসা করি। ওঁরা অস্বীকার করলেও ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই আমি। এমনকী আমি গোটা ব্যাপারটা পল্লবীর মা-কেও জানিয়েছিলাম। হয়তো সাগ্নিক অবস্থাপন্ন ঘরের ছেলে বলে ওঁরাও কিছু বলেননি। ফলে এখন যে তাঁরা বলছেন যে আমার আর সাগ্নিকের সম্পর্কের ব্যাপারে কিছুই জানেন না, তা সম্পূর্ণ মিথ্যা।' 

মুখ খুললেন পল্লবী দে-র প্রাক্তন প্রেমিক

গতকাল চাঞ্চল্যকর দাবি করেন মৃত অভিনেত্রী পল্লবী দের প্রাক্তন প্রেমিক রেহান সর্দার। তিনি বলেন, 'পল্লবীর সঙ্গে ব্রেকআপের পরে আমার সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। সাড়ে তিন-চার বছর হল আমার সঙ্গে পল্লবী কিংবা সাগ্নিক কারও কোনও যোগাযোগ নেই।'

সেরা শিরোনাম

Diljit Dosanjh Satluj: মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন
মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন
Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
TMC News : কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে 'কালীঘাট-তৃণমূল'
Samik Bhattacharya :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget