এক্সপ্লোর

Pallavi Dey Death: 'একটা রাগারাগি, মন কষাকষি ছিল', পল্লবী দে মৃত্যুরহস্যে অকপট ঐন্দ্রিলা

পল্লবী দে (Pallavi Dey) মৃত্যুরহস্যে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঐন্দ্রিলা। তবে, এবিপি আনন্দকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন তাঁর এবং পল্লবীর মধ্যে সমস্যা হয়েছিল।

কলকাতা: টলিউড অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যু রহস্যে তোলপাড় বিনোদন জগত। একাধিক প্রশ্ন উঠে আসছে যত সময় এগোচ্ছে। ইতিমধ্যেই মৃত অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী এবং তাঁর এক বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঐন্দ্রিলা। তাঁর দাবি, তাঁদের মধ্যে কোনও সমস্যা ছিল না।

পল্লবী দে মৃত্যুকাণ্ডে বিস্ফোরক ঐন্দ্রিলা মুখোপাধ্যায়-

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঐন্দ্রিলা মুখোপাধ্যায় বলেন, 'চার বছর হল আমাদের বন্ধুত্ব। মাঝে এক দেড় বছর আমাদের মধ্যে যোগাযোগ ছিল না। কাজের সূত্রেই ছিল না। সরাসরি কখনও ঝামেলা হয়নি। তবে, হ্যা। একটা রাগারাগি, একটা মন কষাকষি ছিল। আবার সেটা মিটেও গিয়েছিল। এত ঝামেলার পর আমি ওর সঙ্গে গিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে দেখা করে এসেছিলাম। তারপর সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়।' সাগ্নিককে ঘিরেই কি ঝামেলা? ঐন্দ্রিলা বলেন, 'আমি সাগ্নিককে অনেক আগে থেকে চিনি। তবে আগে বিশেষ যোগাযোগ ছিল না। হঠাৎ দেখি পল্লবীর সঙ্গে ওর সম্পর্ক তৈরি হয়েছে। ওরা লিভ ইন সম্পর্কে রয়েছে। ভালো আছে এটাই ভালো। ওরা ভালো আছে, তাতেই আমরা ভালো আছি। সাগ্নিকের সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। আগে অন্য একজনের সঙ্গে সাগ্নিকের সম্পর্ক ছিল। আমরা সেটাই জানতাম।'

আরও পড়ুন - Pallavi Dey Death: পল্লবী দে মৃত্যুকাণ্ডে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক

প্রসঙ্গত, তাঁর নামে এফআইআর করা হলেও পল্লবীকে খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঐন্দ্রিলা। তিনি জানিয়েছেন, গতকাল অর্থাৎ রবিবার সারারাত তিনি এমআর বাঙুর হাসপাতালে ছিলেন। পল্লবী ও সাগ্নিক দুজনেই তাঁর খুব ভালো বন্ধু। কিন্তু পল্লবীর উপস্থিতিতে তিনি মাত্র একবারই তাঁদের ফ্ল্যাটে গিয়েছিলেন। এর বাইরে আর কিছু তিনি জানেন না বলেই দাবি ঐন্দ্রিলার। অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যু ঘিরে আরও চাঞ্চল্যকর দাবি করেছে তাঁর পরিবার। তাঁদের অভিযোগ, 'কয়েক বছর আগে পল্লবীরই এক বান্ধবীকে বিয়ে করেছিলেন সাগ্নিক। রেজিস্ট্রি ম্যারেজের সাক্ষী হিসেবে সই করেন পল্লবী।' তাঁদের আরও দাবি, বছরখানেক পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সাগ্নিক। অভিযোগ, তারপরই পল্লবীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন তিনি। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget