এক্সপ্লোর

Panchayat Release Date: অপেক্ষার অবসান, পঞ্চায়েতের নতুন সিজন মুক্তির দিন প্রকাশ্যে.. কবে কোথায় দেখবেন?

Panchayat New Season: এই সিরিজের সারল্যে, গল্পের বাঁধুনিতে কার্যত মজে গোটা দেশই। ছকভাঙা গল্পের বাইরে গিয়ে 'পঞ্চায়েত' যেন দেশবাসীকে শিখেয়েছে, এভাবেও গল্প বলা যায়

কলকাতা: এই দিনটার জন্যই যেন অধীর অপেক্ষা করছিলেন হাজার হাজার অনুরাগী। বারে বারে প্রত্যাশা জাগিয়েও, কিছুতেই নির্মাতারা প্রকাশ্যে আনছিলেন না এই সিরিজের নতুন সিজনের মুক্তির দিন। অবশেষে জানা গেল, কবে শোনা যাবে জিতেন্দ্র কুমারের জীবনের নতুন গল্প। আজ, বৃহস্পতিবার প্রকাশ্যে এল 'পঞ্চায়েত' (Panchayat)-এর নতুন সিজনের মুক্তির দিন।

এই সিরিজের সারল্যে, গল্পের বাঁধুনিতে কার্যত মজে গোটা দেশই। ছকভাঙা গল্পের বাইরে গিয়ে 'পঞ্চায়েত' যেন দেশবাসীকে শিখেয়েছে, এভাবেও গল্প বলা যায়। ওয়েব সিরিজের তালিকায় দর্শকদের পছন্দের বেশ ওপরের দিকেই জায়গা করে নিয়েছে 'পঞ্চায়েত'। তবে সিজন থ্রি (Panchayat Season 3)-এর মুক্তির দিন প্রকাশ করার জন্য, বেশ টালবাহানাই করছিলেন নির্মাতার। এমনকি সদ্য একটি মজার খেলাও নিয়ে এসেছিলেন তাঁরা। 

কী সেই খেলা? স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে এবং সিরিজের কাস্টের তরফে পোস্ট করে 'লাউ সরানো'র ডাক দেওয়া হচ্ছিল। যে ভিডিও পোস্ট করা হয়েছিল সেখানে দেখা যাচ্ছে স্ক্রিনজুড়ে রয়েছে প্রচুর লাউ বা 'লউকি'। তার পিছনেই নাকি লুকিয়ে রয়েছে সিজন ৩ মুক্তির তারিখ। ক্যাপশনে লেখা, ''পঞ্চায়েত'-এর নতুন সিজন কবে থেকে দেখা যাবে তা জানতে তর সইছে না? লিঙ্ক ইন বায়োতে গিয়ে একটা লাউ সরিয়ে ফেলুন তারিখ জানতে।' এই খেলায়, কয়েক লক্ষ ক্লিক হয়ে গিয়েছিল। অবশেষে প্রকাশ্যে এল এই সিজনের মুক্তির দিন। 

চলতি বছরের ২৮ মে, অ্যামাজন প্রাইম ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই 'পঞ্চায়েত'-এর নতুন সিজন। অনুরাগীদের কৌতুহল মিটল বটে, তবে আরও দীর্ঘ হল অপেক্ষা। প্রায় ১ মাস এখনও বাকি এই সিরিজের নতুন সিজন আসার। ফলে পঞ্চায়েত অনুরাগীদের ধৈর্য্য ধরতে হবে আরও বেশ কিছুটা সময়। সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্টার শেয়ার করে নিয়ে ঘোষণা করা হয়েছে সিরিজের নতুন সিজন মুক্তির দিন।

 

 

আরও পড়ুন: Anirban-Arna New Film: হাড়হিম করা ঠাণ্ডা সংলাপেই প্রশংসিত অনির্বাণ, অর্ণর পরিচালনায় 'অথৈ'-এর ঝলক প্রকাশ্যে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget