এক্সপ্লোর

Pankaj Tripathi: 'স্ট্রাগল দেখিয়ে সহানুভূতি চাইনি...', 'পঞ্চায়েত'-এর অভিনেতাকে কড়া জবাব পঙ্কজ ত্রিপাঠীর

Pankaj Tripathi Reply: 'আমি কখনই আমার জীবনের সংগ্রাম নিয়ে রোমান্টিসাইজ করিনি, সেই লড়াইয়ের কথা বলে সহানুভূতি আদায় করিনি।', জানান পঙ্কজ ত্রিপাঠী। তিনি বলেন এই ধরনের অভিযোগ তাঁকে বিদ্ধ করে না।

মুম্বই: কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে 'পঞ্চায়েত' (Panchayat) সিরিজের অভিনেতা পঙ্কজ ঝা 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে তাঁর সুযোগ না পাওয়ার কারণে ক্ষোভ উগড়ে দেন এবং পঙ্কজ ত্রিপাঠীর লড়াইয়ের কাহিনি বলে সহানুভূতি আদায় করাকে কটাক্ষ করেন। এবার পঙ্কজ ঝায়ের (Pankaj Jha) সেই মন্তব্যের কড়া জবাব দিলেন পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজ ঝা সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে মনোজ বাজপেয়ীর পদাঙ্ক অনুসরণ করে তাঁর মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), ফলে তাঁর লড়াইয়ের কথা বলা সাজে না। পঙ্কজ ঝায়ের সেই কথার জবাবে কী বললেন পঙ্কজ ত্রিপাঠী ?

সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠীকে এই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই জানান যে এই প্রসঙ্গে তিনি কোনও মতই প্রকাশ করবেন না। তিনি স্পষ্টই বলেন, 'আমি কখনই আমার জীবনের সংগ্রাম নিয়ে রোমান্টিসাইজ করিনি, সেই লড়াইয়ের কথা বলে সহানুভূতি আদায় করিনি। আমি বলেছি যে আমার স্ত্রী উপার্জন করতেন, আমি সেই সময় কাজ খুঁজছিলাম। আমি কখনও বলিনি যে আমি পেটে গামছা বেঁধে আন্ধেরি স্টেশনের বাইরে রাত কাটিয়েছি। মুম্বইতে আসার পরে আমি বেশ ভাল এবং স্বচ্ছন্দ জীবন কাটিয়েছি। ফলে আমি কখনই আমার লড়াইকে মহান দেখানোর চেষ্টা করিনি এবং তা থেকে সহানুভূতি আদায়ের চেষ্টা করিনি কখনও।'

একবার কপিল শর্মার শো-তে এসে পঙ্কজ ত্রিপাঠী বলেছিলেন যে একটা হোটেলে সেই সময় তিনি কাজ করতেন। একদিন সেই হোটেলেই অতিথি হিসেবে আসেন মনোজ বাজপেয়ী। তিনি তাঁর চটি সেই হোটেলেই ফেলে যান, আর ত্রিপাঠী মনোজ বাজপেয়ীর একজন বড় অনুরাগী হওয়ার কারণে সেই চটি বাড়িতে নিয়ে এসে রেখে দেন। লড়াই, সংগ্রাম সবক্ষেত্রেই ছিল। জীবনে কোনও কিছুর উপর আশা না করে, নির্ভরশীল না হয়ে আমরা অন্যদের অনুপ্রাণিত করে যাই, বলেন পঙ্কজ। তাঁর কথায়, 'আমরা নিজেদের জীবন বাঁচি, নিজের লড়াইটাই লড়ি। আপনি যখন এই ধরনের কাহিনি শোনেন বা পড়েন, তা থেকে আপনি অনুপ্রাণিত হতেই পারেন, কিন্তু নাও হতে পারেন। এতে খারাপ কিছু নেই। একজন মানুষ তাঁর যেভাবে জীবন চালানোর ইচ্ছে সেভাবেই জীবনে বাঁচা উচিত।'

তাঁকে যখন প্রশ্ন করা হয় যে এই ধরনের অভিযোগ উঠলে তিনি কষ্ট পান কিনা, পঙ্কজ অবলীলায় জানান যে এই অভিযোগে তিনি কখনই কষ্ট পান না, এই ধরনের মন্তব্য তাঁকে বিদ্ধ করে না কখনও।    

আরও পড়ুন: Sonakshi Sinha: কেন গোপনে হাসপাতালে গিয়েছিলেন সোনাক্ষী? প্রকাশ্যে এল সত্যিটা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget