এক্সপ্লোর

Parambrata-June: ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, রহস্য সিরিজ নিয়ে ফিরছেন জুন মাল্য!

Parambrata Chatterjee and June Malia: এবার, একেবারে নতুন এক গোয়েন্দা চরিত্র, আদিত্য মজুমদারের জুতোয় পা গলাচ্ছেন পরমব্রত

কলকাতা: দীর্ঘদিন থেকে তিনি অভিনয় করছেন তো বটেই, সঞ্চালনাতেই যথেষ্ট সাবলীল। তবে পরিচালনায় পা রেখেও, দর্শকদের বেশ কিছু অন্যধারার কাজ উপহার দিয়েছেন, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। এর আগে, বাঙালির প্রিয় গোয়েন্দা, 'ফেলুদা'-র চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবার, একেবারে নতুন এক গোয়েন্দা চরিত্র, আদিত্য মজুমদার (Goyenda Aditya Majumdar)-এর জুতোয় পা গলাচ্ছেন তিনি। 'হইচই' (Hoichoi) ওয়েব প্লাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ, 'ছদ্মবেশী' (Choddobeshi)। আর এই সিরিজেই, মুখ্যভূমিকায় দেখা যাবে, পরমব্রত চট্টোপাধ্যায়কে। 

সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন কে কে?

তবে শুধু পরমব্রত চট্টোপাধ্যায় নন, এই সিরিজে রয়েছেন একাধিক চমক। এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন, জুন মাল্য (June Maliah)। তাঁকে দেখা যাবে, মন্দাকিনী চৌধুরীর চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, ভরত কল (Bharat Kaul), সৃজলা গুহ (Srijla Guha), ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy), পায়েল সরকার (Paayel Sarkar), বিমল গিরি (Bimal Giri), সৌম্য বন্দ্যোপাধ্যায় (Shoumo Banerjee), খেয়া চট্টোপাধ্যায় (Kheya Chattopadhyay) সহ একাধিক অভিনেতা অভিনেত্রীকে।

সিরিজ নিয়ে কী বলছেন পরিচালক-অভিনেতা?

অভিরূপ সরকারের লেখা, 'চৌধুরী বাড়ির রহস্য' (Chowdhury Barir Rahashyo) গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। চিত্রনাট্য লিখেছেন, পদ্মনাভ দাশগুপ্ত। সিরিজের পরিচালনা করছেন, অরিত্র সেন (Aritra Sen)। তিনি বলছেন, 'গোটা গল্পের প্রত্যেকটা চরিত্রই, একে অপরের থেকে কিছু না কিছু লুকোতে চাইছে। সিরিজের প্রত্যেকটা চরিত্রের যেমন ধূসর দিক রয়েছে, তেমনই একটা পরিবারের টানাপোড়েন এবং সম্পর্ককে তুলে ধরা হয়েছে। সঙ্গে রহস্য তো রয়েছেই। আমরা এমনভাবে সিরিজটাকে তৈরি করতে চেয়েছি, যাতে দর্শক প্রত্যেকটা চরিত্রকেই সন্দেহ করে আর একেবারে গল্পের শেষ পর্যন্ত খুনির অনুসন্ধান করতে থাকে। কাজটা করে ভীষণ ভাল লেগেছে। আশা করছি, সিরিজ মুক্তি পেলে দর্শকদের ও এটা দেখে একটা দুর্দান্ত অভিজ্ঞতাই হবে।'

এই সিরিজ নিয়ে, নিজের চরিত্র নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন, 'আদিত্য মজুমদার অন্যান্য গোয়েন্দাদের মতো ভুলত্রুটিহীন নয়। সে একজন সাধারণ মানুষ। তার কোথাও ভুল রয়েছে, কোথাও আবেগ রয়েছে.. চরিত্রের এই দিকটাই আমায় সবচেয়ে বেশি টেনেছে। নতুন একজন গোয়েন্দাকে বাঙালি দেখবে, তাঁদের কেমন লাগবে সেটা জানতে আমি উৎসুক।'

আরও পড়ুন: Preity Zinta: ছড়িয়ে দেওয়া হচ্ছে আপত্তিকর ছবি, আদালতের ছুটলেন প্রীতি জিন্টা!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Advertisement

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget