এক্সপ্লোর

Bengali New Movie: 'এই শহরের গান' নিয়ে আসছেন পরমব্রত, প্রিয়ঙ্কা! ছবি জুড়ে থাকছে আর কী কী চমক?

Parambrata Chatterjee and Priyanka Sarkar: ইতিমধ্যেই ছবির প্রথমভাগের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। কলকাতা শহর জুড়েই হয়েছে ছবির প্রথম পর্যায়ের শ্যুটিং

কলকাতা: নতুন জুটিতে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আর প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনির্বান চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্গনা রায়, মানপ্রীত রোহতাশ নিব্বিয়াল ও অন্যান্যরা। ছবিতে অভিনয় করছেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, জিনিয়া পান্ডে, রিত্তিকা বন্দ্যোপাধ্যায় ও। পরিচালক প্রার্জুন মজুমদার আসছেন নতুন একটি গল্প নিয়ে। সিনেমার নাম, 'এই শহরের গান'।

ইতিমধ্যেই ছবির প্রথমভাগের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। কলকাতা শহর জুড়েই হয়েছে ছবির প্রথম পর্যায়ের শ্যুটিং। শহরের ৩ দম্পতি, জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে। নিজ নিজ সম্পর্কের নানা সমস্যা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে যাচ্ছে তাঁরা। তাঁরা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত নয়। একে অপরকে চেনেও না, তবুও এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে যুক্ত। আর সেই যোগসূত্রের কেন্দ্রে আছে একটি শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে।

ছবিতে অনিকেতের চরিত্রে অভিনয় করছেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সৃজনীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। শান্তনু চরিত্রে দেখা যাবে অনির্বান চক্রবর্তীকে। অন্যদিকে অনামিকা চরিত্রে কনীনিকা ও তৃষার চরিত্রে অঙ্গনা রায়কে ও রাহুল চরিত্রে দেখা যাবে মানপ্রিত রোহতাশ নিমব্বিওয়ালকে। ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান, যা শোনা যাবে জনপ্রিয় শিল্পীদের কন্ঠে। পরিচালক প্রার্জুন মজুমদার বলেছেন, 'এই ছবিতে কলকাতা শহর ও একটি চরিত্র। এই শহরে কত সম্পর্কের গল্প বাসা বেঁধে থাকে, সেগুলোই বড়পর্দায় তুলে ধরা হবে। আবেগের কথাও ফুটে উঠবে এই ছবিতে। আমার ছবির প্রতিটি চরিত্র তার শহরের সাথে নিজের সম্পর্কের কথা বলবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।' চলতি বছরে ছবিটি মুক্তি পাবে প্রযোজক আকাঙ্শা রায় ও প্রার্জুন মজুমদার এর প্রযোজনাতে 'স্ট্যাগড ফিল্মস' এর ব্যানারে। ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু হবে এই মাসেই।

অন্যদিকে, নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন, পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় নয়, তিনি পরিচালনার দায়িত্বে থাকছেন এই ওয়েব সিরিজে। এই সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। তবে এই ওয়েব সিরিজের শ্যুটিং কবে শুরু হবে বা সিরিজটি ঠিক কী নিয়ে, তা নিয়ে এখনও প্রযোজনা সংস্থা নতুন কোনও তথ্য দেয়নি। একদিকে যেমন তিনি পরিচালনা করছেন, তেমনই নতুন গোয়েন্দা হয়েও পর্দায় দেখা যাবে তাঁকে। গোয়েন্দা আদিত্য মজুমদারের ভূমিকায় 'হইচই'-তে দেখা যেতে চলেছে তাঁকে। নতুন এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন, অরিত্র সেন। এই সিরিজ নিয়ে পরমব্রত বলছেন, 'আপনারা সবাই পরিচালক হিসেবে আমায় 'হইচই'-তে কাজ করতে দেখেছেন। কিন্তু এই বছরে, অভিনেতা হিসেবে আমি একটা নতুন ইনিংস শুরু করতে চলেছি। আমি যে গোয়েন্দা চরিত্রটিতে অভিনয় করব, তিনি আমার আপনার মতোই মানুষ। কিন্তু যখন কোনও রহস্য সমাধান করতে হয়, তার জুড়ি মেলা ভার।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget