এক্সপ্লোর

Parambrata Upcoming Film: থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ-শুভশ্রী, পরিচালকের আসনে পরমব্রত

আবারও পরিচালকের আসনে পরমব্রত চট্টোপাধ্যায়।

কলকাতা: অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও ইতিমধ্য়েই হাতপাকিয়ে ফেলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোনার পাহাড়, জিও কাকা,অভিযান, বনির একাধিক ছবি পরিচালনা করছেন টলি পাড়ার এই অভিনেতা। এবার অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে পরমব্রত হাত দিলেন তাঁর নতুন ছবির কাজে। ছবির নাম "অ্যান্টিডোট"।

"অ্যান্টিডোট" শব্দের বাংলা অর্থ 'প্রতিষেধক'।  এই ছবির কনসেপ্ট ডিজাইন করেছেন অরিত্র সেন। পাশাপাশি এই ছবির প্রযোজক হিসাবে রয়েছেন রক্তিম চট্টোপাধ্যায়। ছবিতে এক অসহায় বাবার গল্প তুলে ধরা হয়েছে যে তার অসুখে আক্রান্ত ছেলের জন্য় প্রতিষেধক খুঁজতে ব্যস্ত। থ্রিলার ঘরানার এই ছবিতে উঠে আসতে চলেছে ছেলেকে বাঁচানোর তাগিদ, সঙ্গে পুলিশ, মাফিয়াদের জড়িয়ে নানান ধরণের প্লট ও সাব প্লট। পরিচালনার পাশাপাশি এই ছবিতে এই বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন পরমব্রত।

প্রসঙ্গত সম্প্রতি একটি ডান্স রিয়ালিটি শো'তে বিচারকের আসনে দেখা গেছে অঙ্কুশ ও শুভশ্রীকে। এর আগে 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন অঙ্কুশ-শুভশ্রী।

ইদানীং সময়ে বেশ অন্য় ধরণের কিছু কাজ দর্শককে উপহার দিয়েছেন অঙ্কুশ ও শুভশ্রী দুজনেই। রাজা চন্দর পরিচালনায় অঙ্কুশের ম্য়াজিক সাড়া ফেলেছিল দর্শকের মধ্য়ে। পাশাপাশি রাজ চক্রবর্তীর পরিচালনায় পরিণীতা ছবিতে শুভশ্রীর অভিনয়ও প্রশংসিত হয়েছিল সিনেপ্রেমীদের মধ্য়ে।

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনায় 'বনি' ছবিটিও মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। সে ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে পরমব্রত ও কোয়েল মল্লিককে। অন্যদিকে, অঙ্কুশ-শুভশ্রী এর আগেও বড়পর্দায় জুটি বাঁধলেও এ ধরনের ছবিতে তাঁদের একসঙ্গে কখনও দেখেনি দর্শক।

ছবিতে কী কী নতুনত্ব থাকবে তা জানার জন্য় দর্শককে কিছুটা অপেক্ষা করতেই হবে, তবে গল্পের আবেগ মানুষের মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস টিম "অ্যান্টিডোট"-এর।

আরও পড়ুন...

Hum Do Hamare Do Teaser: ফের ওটিটি প্ল্য়াটফর্মে বিগ রিলিজ, আসছে রাজকুমার-কৃতির 'হম দো হামারে দো'

Sohini Sarkar Video: সুজয় প্রসাদের লেখার মধ্যে দিয়ে মহালয়ায় মানবতার বার্তা সোহিনীর

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget