এক্সপ্লোর

Parambrata Chatterjee tested corona positive: উপসর্গহীন হয়েও করোনা রিপোর্ট পজিটিভ, সোশ্যাল মিডিয়ায় জানালেন পরমব্রত

করোনা উপসর্গ নিয়ে রিপোর্ট নেগেটিভ আর উপসর্গহীন ভাবে রিপোর্ট পজিটিভ! সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজেই এই অভিজ্ঞতার কথা জানালেন পরমব্রত চট্টোপাধ্যায়।

কলকাতা: করোনা উপসর্গ নিয়ে রিপোর্ট নেগেটিভ আর উপসর্গহীন হয়ে যাওয়ার পর করোনা রিপোর্ট (Corona positive) পজিটিভ! সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজেই এই অভিজ্ঞতার কথা জানালেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সেইসঙ্গে জানালেন, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। 

আজ নিজের ট্যুইটারে একটি পোস্ট করেন পরমব্রত। সেখানে তিনি লেখেন, 'গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ দেখা দেয়। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ আমি কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার যে সামান্য উপসর্গ ছিল তাও চলে যায়। আমি পুরোপুরি সুস্থবোধ করি। কিন্তু এর ২ দিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য ফের করোনা পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। অর্থাৎ আমি করোনা আক্রান্ত। ৩ দিন পর আমি আবার নিয়মমাফিক করোনা করোনা পরীক্ষা করাব।'

অন্যদিকে টালিগঞ্জের (Tollyganj) স্টুডিওপাড়াতেও করোনার (Corona) থাবা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী রেশমি সেন (Reshmi Sen)। নিয়েছিলেন ভ্যাকসিনের দুটি ডোজ।  করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

বলিউড থেকে টলিউড, একের পর এক তারকা করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। কেউ দ্বিতীয়বার আক্রান্ত। কারও আবার টিকার ডবল ডোজের পরও সংক্রমণ হয়েছে। সদ্যই খবর পাওয়া গিয়েছিল কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। মঙ্গলবার ফেসবুকে নিজেই সংক্রমিত হওয়ার কথা জানান তিনি। তিনি লেখেন, 'দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক'দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।'

করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget