এক্সপ্লোর

Parineeti Chopra: গুজবের মধ্যেই রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিণীতি চোপড়া

Parineeti Chopra: নিজের ব্য়ক্তিগত জীবন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

কলকাতা: খবরের শিরোনামে এখন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও তাঁর নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডাকে (Raghav Chadha) ডেট করছেন তিনি। তাঁদের একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতে দেখা গেছে মুম্বইয়ে। পাপারাৎজিদের জন্য পোজও দেন তাঁরা। সম্প্রতি গুজব শোনা যাচ্ছিল বাগদানও নাকি সেরে ফেলেছেন এই ডুয়ো। আর এবার নিজের ব্য়ক্তিগত জীবন নিয়ে সমস্ত জল্পনা খোলসা করলেন পরিণীতি।

সাম্প্রতিকতম একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, 'আমাকে নিয়ে জল্পনা হওয়ার কারন আমি কেরিয়ারে সফলতা অর্জন করেছি। আমি যদি কেউ না হতাম তাহলে আমার জীবনে কী ঘটছে তা নিয়ে কেউ ভাবিত হত না। যে কোনও সফল অভিনেতা ড্রয়িংরুমের আলোচনার কেন্দ্রে থাকে। তাঁরা সংবাদের অংশ হয়, ডিজিটাল মিডিয়ার  অংশ হয়, পাপরাজিৎদেরও নজরে থাকেন।'

তিনি আরও বলেন, 'ব্য়ক্তিগত হওয়া ও অসম্মান করার মধ্য়ে সূক্ষ্ম রেখা থাকে, সেটা সকলের বোঝা দরকার।'

আরও পড়ুন...

Rani Mukherji:'সিনেমা দেখুন প্রেক্ষাগৃহে গিয়ে',দর্শকের উদ্দেশ্য়ে বার্তা রানি মুখোপাধ্য়ায়ের

প্রসঙ্গত, ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছিল, 'পরিণীতি ও রাঘব একসঙ্গে ডিনারে যান দুই পরিবার তাঁদের বিয়ের কথা বলতে শুরু করার পর। তাঁরা একে অপরকে আগে থেকেই চিনতেন, পছন্দ করতেন এবং তাঁদের কমন ইন্টারেস্টও আছে প্রচুর, ফলে সবকিছুই ভালভাবে মিলে যায়। অনেকদিন ধরেই দুই পরিবারও একে অপরকে চেনে।'

সূত্র মারফত আরও খবর পাওয়া যাচ্ছিল, এখনও কোনও আনুষ্ঠানিক উৎসব হয়নি তবে দুই পরিবারই এই বিষয়ে কথা বলছেন। ওঁদের দুজনের একসঙ্গে হওয়ায় পরিবারের সকলেই খুশি। কিন্তু দুজনেই নিজেদের কাজে এতই ব্যস্ত যে তারিখ ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে। আপাতত খবর, দুই পরিবারের উপস্থিতিতে খুব ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

কর্মক্ষেত্রে, পরিণীতি চোপড়াকে শেষ দেখা গিয়েছিল সূরজচ বরজাতিয়ার 'উঁচাই' ছবিতে। ওই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানি, নীনা গুপ্তা, সারিকা ও ড্যানি ডেনজংপাকে। 

উল্লেখ্য়, দিন কয়েক আগেই পরিণীতি ও রাঘবের একসঙ্গে ছবি ভাইরাল হয়। ছবি ভাইরাল হলেও অবশ্য এখনও মুখে কুলুপ পরিণীতি চোপড়ার।  আপ নেতা রাঘব বলিউডের যে কোনও নায়কের মতোই সুপুরষ বটে। সূত্রের খবর, তাঁরা দুজনেই ভাল বন্ধু। আর তাই মুম্বইয়ের রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন। তাঁদের সম্পর্ক কতটা সত্যি বা কতটা মিথ্যা তা একমাত্র সময়ই বলবে।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget