এক্সপ্লোর

Pathaan Teaser: কিং খানের রিটার্ন গিফট! মুক্তি পেল 'পাঠান'-এর টিজার

Shah Rukh Khan Movie: চলতি বছরের মার্চে এই ফিল্মের টিজার প্রোমো রিলিজ হয়েছিল, তারপর থেকেই সিনেমা দেখতে মুখিয়ে শাহরুখ ভক্তরা।

মুম্বই: বড়পর্দা কাঁপাতে আসছে 'পাঠান'। কিং খানের এই সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই চড়ছে উত্তেজনার পারদ। এর আগে পোস্টার সামনে এসেছে, সেখান শাহরুখের লুকস রক্তচাপ বাড়িয়েছে ভক্তদের। এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম, এই খবর জানা ছিল আগেই। এবার সামনে এল টিজার। 

কিং খানের রিটার্ন গিফট:
২ নভেম্বর শাহরুখের জন্মদিন। মধ্যরাত থেকেই শাহরুখকে শুভেচ্ছা জানাতে 'মন্নত'-এর সামনে ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তরা। দিনভর শুভেচ্ছায় ভাসলেন বাদশা, পেলেন উপহার। আর  দিলেন রিটার্ন গিফট--- 'পাঠান'-এর টিজার।  

২ নভেম্বরই প্রকাশিত হল পাঠানের টিজার। আগামী বছর ২৫ জানুয়ারি রিলিজ হবে শাহরুখ-দীপিকা-জনের ধুন্ধুমার অ্যাকশন ফিল্ম। বাজারের কথা মাথায় রেখেই হিন্দি, তামিল ও তেলুগুতে রিলিজ হচ্ছে এই বিগ বাজেট ফিল্ম। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

চলতি বছরের মার্চে এই ফিল্মের টিজার প্রোমো রিলিজ হয়েছিল, তারপর থেকেই সিনেমা দেখতে মুখিয়ে শাহরুখ ভক্তরা। 'বাদশা' নিজে টুইট করেছেন সেই টিজার। লিখেছেন, 'কুর্সি কি পেটি বান্ধ লিজিয়ে'......

স্পাই ওয়ার্ল্ডের দুনিয়া:
বলিউডে স্পাই ওয়ার্ল্ড নিয়ে সিনেমা এর আগেও হয়েছে। টাইগার, এজেন্ট বিনোদ-কে দেখেছেন সিনেপ্রেমীরা। সেই স্পাই দুনিয়াই এবার চেনাবে পাঠান-কে। 

শাহরুখের লুকস:
টিজারেও পুরোপুরি ভাবে দেখা যায়নি শাহরুখের লুকস। কোথাও আলো-আঁধারি, কোথাও মাত্র এক ঝলক দেখা গিয়েছে কিং খানকে। লম্বা চুল, রাগড লুকে একেবারে নয়া অবতারে শাহরুখ। সেটাতেই যতটা দেখা গিয়েছে, তাতেই বোঝা গিয়েছে পাঠান-এ একাধিক রুদ্ধশ্বাস মুহূর্ত রয়েছে। রয়েছে দুরন্ত অ্যাকশন সিকোয়েন্স, চেজ সিকোয়েন্স-আরও একাধিক বিষয়। আর রয়েছেন 'পাঠান' শাহরুখ।

আগামী বছর শাহরুখময়?
গত কয়েক বছর ধরেই প্রোডিউসারের ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খানকে। সম্প্রতি ব্রহ্মাস্ত্রে সামান্য সময়ের জন্য স্ত্রিনে দেখা গিয়েছে শাহরুখকে। সেটা বাদ দিলে ২০১৮ সালে জিরো-তে অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তারপরে দেখা যাবে পাঠানে। আগামী বছর শাহরুখময় হতে চলেছে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। কারণ পাঠানের পরে আগামী বছরেই মুক্তি পাওয়ার কথা জওয়ান এবং ডাঙ্কির।

আরও পড়ুন: রোম্যান্স থেকে অ্যাকশন, সব চরিত্রে 'বাদশা' একজনই, আজ তাঁরই জন্মদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget