এক্সপ্লোর

Pathaan Update: বাদ যাচ্ছে 'বেশরম রং'-এর অংশ, একাধিক সংলাপ বদলের পরে ছাড়পত্র পেল 'পাঠান'

Shah Rukh Deepika Film Update: বেশরম রং' গানটি থেকে বাদ যাবে দীপিকার আংশিক নগ্নতা ও নাচের বেশ কিছুটা অংশ। 'বহত তং কিয়া' লাইনটির দৃশ্যটি বাদ যাবে। বদল আনা হয়েছে বেশ কয়েকটা সংলাপেও

কলকাতা: একাধিক দৃশ্য বাদ, সংলাপে পরিবর্তন, অবশেষে ছাড়পত্র পেল 'পাঠান' (Pathaan)।  শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত এই ছবি ও তার গান নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের ঝাঁঝ এতটাই, বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হয় 'পাঠান'-এর পোস্টার, চলে বিক্ষোভও। সেই সমস্ত কিছুকে মাথায় রেখে, ছাড়পত্র দেওয়ার আগে 'পাঠান' ছবিতে কিছু বদল আনার নির্দেশ দিল সেন্সর বোর্ড।

'পাঠান'-কে ইউএ সার্টিফিকেট (UA certificate) দিয়েছে সেন্সর বোর্ড। অর্থাৎ ১২ বছরের উর্ধ্বে দেখা যাবে এই ছবি। তবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেসন (The Central Board of Film Certification) বেশ কিছু পরিবর্তন করার নির্দেশ দিয়েছে এই ছবিতে। কী তী সেই পরিবর্তন? সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তির আগে ছবিটি থেকে মোট ১০টি দৃশ্য বাদ দেওয়ার কথা বলেছে ফিল্ম সার্টিফিকেটের বোর্ড। এর মধ্যে ৩টি দৃশ্য 'বেশরম রং' (Besharam Rang) গানটির। বাদ যাবে এই গানটি থেকে দীপিকার ক্লোজ শটগুলি। 

আরও পড়ুন: Deepika Padukone Birthday: বন্ধুত্ব করতে পারতেন না, পড়াশোনা আর খেলা নিয়েই শৈশব কাটিয়েছেন দীপিকা

'বেশরম রং' গানটি থেকে বাদ যাবে দীপিকার আংশিক নগ্নতা ও নাচের বেশ কিছুটা অংশ। 'বহত তং কিয়া' লাইনটির দৃশ্যটি বাদ যাবে। বদল আনা হয়েছে বেশ কয়েকটা সংলাপেও। 'র', 'পিএমও', 'পিএম' শব্দগুলি পরিবর্তন করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে 'মিসেস ভারতমাতা' ও 'স্কচ' শব্দটি। সেটাকে বদলে দেওয়া হয়েছে।                                                                                               

অন্যদিকে, আজ 'পাঠান'-এর নায়িকা দীপিকা পাড়ুকোনের জন্মদিন। আজ সোশ্যাল মিডিয়ায় দীপিকার একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ। গাঢ় শ্যাওলা রঙের আঁটসাট পোশাক, হাতে বন্দুক, কপাল দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। দীপিকার এই লুকের ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, 'আমার প্রিয় দীপিকা, তুমি নিজের প্রতিটা চরিত্রে পর্দায় ঝলমলিয়ে ওঠো। তোমায় নিয়ে সবসময় গর্ব হয়। সাফল্যের নতুন শিখর ছোঁও তুমি এই কামনা। শুভ জন্মদিন। অনেক ভালবাসা।'                                                               

জন্মদিনের শুভেচ্ছার শেষে শাহরুখ উল্লেখ করতে ভোলেন না 'পাঠান' এর মুক্তির তারিখ। তিনি লেখেন, ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে এই ছবি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget