এক্সপ্লোর

Deepika Padukone Birthday: বন্ধুত্ব করতে পারতেন না, পড়াশোনা আর খেলা নিয়েই শৈশব কাটিয়েছেন দীপিকা

Actress Deepika Padukone Birthday: একটু বড় হওয়ার পরে দীপিকা বুঝতে পারেন, তাঁর লক্ষ্য বোধহয় সাদা কালো ব্যাডমিন্টন ব়্যাকেটে বাঁধা নয়। রঙিন জগত হাতছানি দেয় তাঁকে।

কলকাতা: পরিবারের সবাই ব্যাডমিন্টন খেলতেন, আর তাই তিনিও যেন জানতেই, এই খেলাই তাঁর ধ্যানজ্ঞান ভবিষ্যৎ। ছোট থেকেই বন্ধুদের সঙ্গে বেশি মিশতে পারতেন না। পড়াশোনা আর খেলা, এই নিয়েই শৈশব কাটত তাঁর। সেই মেয়ে যে হঠাৎ ব্যাডমিন্টনের ব়্যাকেট ছেড়ে লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় পা রাখবেন, তা বোঝেননি কেউই। 

তিনি দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর আজ জন্মদিন। ১৯৮৬ সালে ডেনমার্কে জন্ম হয় দীপিকার। বাবা প্রকাশ পাড়ুকোন নামকরা ব্যাডমিন্টন খেলোয়াড়। শুধু তিনিই নন, পরিবারের সবাই কোনও না কোনওভাবে খেলার সঙ্গে যুক্ত। দীপিকাও ছোটবেলা থেকে ধ্যানজ্ঞান করেছিলেন ব্যাডমিন্টনকেই। একবার একটি সাক্ষাৎকারে দীপিকা বলেন, 'ভোর ৫টায় আমার দিন শুরু হত। সকালে উঠে শরীরচর্চা করতে যেতাম। ফিরে এসেই স্কুলে চলে যেতাম। বিকেলে স্কুল থেকে ফিরে ব্যাডমিন্টন অনুশীলন করতে যেতাম। তারপর হোমওয়ার্ক করে ঘুমিয়ে পড়তাম। এটাই ছিল আমার সারাদিনের রুটিন।' বন্ধুদের সঙ্গে মিশতে পারতেন না তেমন, তাই দীপিকার বন্ধু সংখ্যাও ছিল সীমিত। 

কিন্তু একটু বড় হওয়ার পরে দীপিকা বুঝতে পারেন, তাঁর লক্ষ্য বোধহয় সাদা কালো ব্যাডমিন্টন ব়্যাকেটে বাঁধা নয়। রঙিন জগত হাতছানি দেয় তাঁকে। দীপিকা বুঝতে পারেন, কেবল পারিবারিক খেলা বলেই ব্যাডমিন্টন খেলছেন তিনি। তবে কেবল ব্যাডমিন্টন নয়, দীপিকা বেসবলও খেলতে পারতেন। স্কুলে পুরস্কারও জিতেছেন একাধিক। 

আরও পড়ুন: Shah Rukh Khan on Deepika's Birthday: 'প্রিয় দীপিকা..' বার্থ ডে গার্লকে খোলা চিঠি শাহরুখ খানের

দশম শ্রেণীতে দীপিকা সিদ্ধান্ত নেন, খেলা নয়, মডেলিং করবেন তিনি। বাবাকে গিয়ে সেকথা জানান। একটু অবাক হলেও বাধা দেননি প্রকাশ পাড়ুকোন। মেয়ের যা ইচ্ছা, সেটাই করতে দেন তাঁকে। ২০০৪ সালে খেলা ছেড়ে মডেলিং শুরু করে দীপিকা। প্রথমে বিজ্ঞাপনে অভিনয় দিয়েই কেরিয়ারের শুরু করেছিলেন তিনি। 

২০০৫ সালে ল্যাকমে ফ্যাশন উইকে ডেবিউ করেন দীপিকা। নজর কাড়েন বছরের সেরা মডেল হিসেবে। এরপর অনুপম খেরের অ্যাকাডেমিতে কিছুদিন অভিনয়ের শিক্ষা নেন দীপিকা। একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেন তিনি। আর সেখান থএকেই তিনি নজর কাড়েন ফারহা খানের। নিজের ছবিতে তাঁকে ব্রেক দেন ফারহা। 'ওম শান্তি ওম' (Om Shanti Om)। তার পরের গল্পটা সবার জানা। আর পিছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। প্রত্যেকটা বছর আর ক্ষুরধার হয়েছে তাঁর অভিনয়, বারে বারে দর্শকদের মন জয় করেছেন তিনি। 

বলিউডের 'পদ্মাবত'-কে এবিপি লাইভের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget