এক্সপ্লোর

Pherari Mon: 'ফেরারী মন'-এ নতুন চরিত্র, আসছেন সুবর্ণলতা ধারাবাহিকের অভিনেত্রী

Pherari Mon Serial: রাত্রি ধারাবাহিকে অভিনয় করেই পরিচিতি পান। তবে দীর্ঘদিন ধারাবাহিক থেকে দূরে ছিলেন তিনি। কালার্স বাংলার এই ধারাবাহিকের হাত ধরেই ফের ছোটপর্দায় দেখা যেতে চলেছে তাঁকে

কলকাতা: ধারাবাহিক 'ফেরারি মন'-এ এবার আসছে নতুন চরিত্র। অগ্নির পিসি সাগরিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাত্রি ঘটক (Ratri Ghatak)-কে। মালিনী অর্থাৎ অগ্নির মায়ের খুনের জন্য মূল অভিযুক্ত এই সাগরিকা। তুলসীই খুঁজে বের করবে এই মালিনী চরিত্রকে। 

মালিনীর হত্যা সংক্রান্ত প্রমাণ নিয়ে হৃষিকেশ এবং পরমার মধ্যে সন্দেহ তীব্র হলে, হৃষিকেশ তুলসীর সঙ্গে হাত মেলায়, সর্বোপরি তাকে বিশ্বাস করে। তুলসী যখন রমেশের রেখে যাওয়া ক্লুগুলি অনুসন্ধান করে, তখন পরমা সেগুলি আবিষ্কার করে নির্মূল করে ফেলে। তুলসী রমেশের কাছে রাখা একটি চিরকুট খুঁজে পেয়ে হৃষিকেশের হাতে তুলে দেয়। হৃষিকেশ সেই নোট থেকে ইঙ্গিত পায় যে মালিনী আজও জীবিত থাকতে পারে। হৃষিকেশের সন্দেহ আরও বেড়ে যায়, বুঝতে পারে যে পরমাই এই আক্রমণগুলি সাজাতে পারে।

প্রসঙ্গত, রাত্রি ধারাবাহিকে অভিনয় করেই পরিচিতি পান। তবে দীর্ঘদিন ধারাবাহিক থেকে দূরে ছিলেন তিনি। কালার্স বাংলার এই ধারাবাহিকের হাত ধরেই ফের ছোটপর্দায় দেখা যেতে চলেছে তাঁকে। সাগরিকাকে একদিকে যেমন জেলের পোশাকেও দেখা যাচ্ছে, তেমনই দেখা যাচ্ছে স্বাভাবিক বেশেও।

অন্যদিকে, অগ্নি ও তুলসীর মধ্যে ক্রমশ ভুল বোঝাবুঝি যখন বাড়তে থাকে, পরমা হৃষিকেশকে আক্রমণ করে তুলসীকে ফাঁসানোর জন্য একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে। রাতের অন্ধকারে, পরমা হৃষিকেশকে ছুরির আঘাত করে এবং সম্পূর্ণ দোষটি তুলসীর উপর চাপায়।

ধারাবাহিকের গল্প এক ঝলকে

তুলসী, এক মেধাবী নারী, যে জীবন কিছু আদর্শে বাঁচে ও লড়াই করতে জানে। ছোটবেলা থেকেই যা সঠিক, তার পক্ষেই থেকেছে সে। অন্যদিকে অগ্নির চরিত্র একেবারে উল্টো। ক্ষমতাসম্পন্ন এক পরিবারের অহঙ্কারী ছেলে সে। নিজের ইচ্ছামতো জিনিস আদায় করতে সর্বদা সে নিজের ক্ষমতার ব্যবহার করেছেন তিনি। জীবনে সবকিছুই এত সহজে সে পেয়ে গেছে যে কোনটা সঠিক কোনটা ভুল তার বিচার অগ্নি করতে জানে না। কলেজে অগ্নি ও তুলসীর আলাপ হয়। প্রথম থেকেই শুরু হয় ঝগড়া। কিন্তু ঝগড়া, দ্বন্দ্ব, একেবারে ভিন্ন দুই চরিত্রের হওয়া সত্ত্বেও গল্পের ফেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাঁরা। তুলসী ও অগ্নির দুষ্টুমিষ্টি প্রেমের কাহিনি দর্শকের মন জয় করেছে। জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেল 'কালার্স বাংলা'য় প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যায় 'ফেরারি মন'। 

আরও পড়ুন: Aishwariya Rai Bacchan: এক ফ্রেমে অভিষেক-অমিতাভের সঙ্গে ঐশ্বর্য্য, তবু বরফ গলল না! জল্পনা উস্কে কী লিখলেন 'বিগ বি'?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget