এক্সপ্লোর

ABP Exclusive: নতুন প্রজন্ম যে ধরনের গল্প চায়, তেমন ছবি করতে চাই: ঋষ

Rish Biswas: 'যদি সব ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই আমি আরও একটা সিনেমার কাজ করতে চলেছি। মূলত আমি একটু ভাল স্ক্রিপ্ট এবং ভাল কনসেপ্টে কাজ করতে চাই।'

কলকাতা: ২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অমিত দাশগুপ্ত (Amit Dasgupta) পরিচালিত ছবি 'ফিরে আয়' (Phire Aye)। ছবিতে বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা, সোমা চট্টোপাধ্যায়ের মতো শিল্পীদের দেখা যাবে। মুখ্য ভূমিকায় রয়েছেন ঋষ বিশ্বাস (Rish Biswas)। অপেক্ষাকৃত নবীন অভিনেতার এটি দ্বিতীয় ছবি। কেমন তাঁর অভিজ্ঞতা? কীভাবে তৈরি করলেন নিজেকে? সবটাই জানালেন এবিপি লাইভকে।

'ফিরে আয়' ছবি মূলত তৈরি হয়েছে কয়েকজন সাংবাদিকদের জীবনের গল্প নিয়ে। গল্পের মূল চরিত্র তিন সাংবাদিক। নিজের চরিত্র সম্পর্কে ঋষ বলেন, 'আমি যদি এক কথায় আমার চরিত্রটি বিশ্লেষণ করি, তাহলে বলতে হয় যে আমার চরিত্রটা ট্র্যাজিক লাভারের মতো। বাকিটা পর্দায় দেখলেই ভাল।'

বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা, সোমা চট্টোপাধ্যায়ের মতো তাবড় প্রবীণ শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ঋষের? অভিনেতা বলেন, 'ওঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এই অনুভূতি কথায় বলে ঠিকভাবে প্রকাশ করতে পারব না। সেই মুহূর্তগুলো, ওই অভিজ্ঞতাটা গোটা জীবন আমার কাছে স্মৃতি বদ্ধ হয়ে থাকবে। তাঁরা আমাকে অনেকটা শিখিয়েছেন যা অভিনেতা হিসেবে আমাকে ম্যাচিওর হতে সাহায্য করেছে।'

সাংবাদিকের চরিত্রে নিজেকে তৈরির প্রসঙ্গে ঋষ বলেন, 'অভিনেতা হিসেবে এই সিনেমাটা আমার কাছে খুব স্পেশাল। জীবনের কিছু কিছু মুহূর্ত এবং চারিদিকের পরিবেশ দেখে আমি প্রতিদিন অনেক কিছু শিখেছি আর আজও শিখে চলেছি। কিন্তু এক্ষেত্রে এক জনের নাম না বললেই নয়, তিনি হলেন এই সিনেমার এডিটর পি. রাজু। একাধিক ওয়ার্কশপ করিয়েছেন তিনি, হাতে করে শিখিয়েছেন।'

ইন্ডাস্ট্রিতে সেই অর্থে নতুন ঋষ। এরপর কোন ধরনের কাজ বেশি করতে পছন্দ করবেন তিনি? এবিপি লাইভের প্রশ্নে অভিনেতা বলেন, 'নতুন বললে ভুল হবে কারণ এটি আমার দ্বিতীয় সিনেমা। ইতিমধ্যেই আমার সঙ্গে একজন পরিচালকের কথা চলছে। যদি সব ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই আমি আরও একটা সিনেমার কাজ করতে চলেছি। মূলত আমি একটু ভাল স্ক্রিপ্ট এবং ভাল কনসেপ্টে কাজ করতে চাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমার কথা ভাবছি না। এখনকার প্রজন্ম যে ধরনের গল্প চায়, তেমনই কিছু স্ক্রিপ্ট আমি বাছাই করতে চাই।'

আরও পড়ুন: The Kashmir Files Controversy: 'ছবির তথ্য ভুল প্রমাণ হলে সিনেমা তৈরি ছেড়ে দেব', বিতর্কের মাঝে সরব 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক

কোন পরিচালকের সঙ্গে কাজ করতে বিশেষভাবে ইচ্ছুক? ঋষ বলছেন, 'অনেক পরিচালকই আমার খুব পছন্দের কিন্তু বেশ কয়েক বছর ধরে আমি ফলো করছি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে। তিনি যেভাবে নিজের সিনেমাগুলোকে এগিয়ে নিয়ে চলেছেন, মনে হচ্ছে আমাদের বাংলা সিনেমা নতুনভাবে আবার 'প্যান ইন্ডিয়া' কনটেন্টকে টক্কর দিতে পারবে। সেই তালিকায় অবশ্যই সৃজিত মুখোপাধ্যায়ও আছেন। তাঁদের ঘরানার সিনেমায় আমি কাজ করতে খুব আগ্রহী।'

প্রেক্ষাগৃহে আগামী ২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'ফিরে আয়'। দর্শকের কতটা মন জয় করতে পারে এই ছবি সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget