এক্সপ্লোর

Poonam Pandey: স্নানের ভিডিও প্রকাশ, দুঃসাহসী ছবি পোস্ট... পুনমকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়

Poonam Pandey Controversy: ২০১১ সালে পুনম হঠাৎ দাবি করেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন

কলকাতা: তিনি যেন সবসময়েই স্রোতের বিপরীতে হাঁটেন। বারে বারে জড়ান বিতর্কে, উঠে আসেন খবরের শিরোনামে। তিনি পুনম পান্ডে (Poonam Pandey)। আর সম্প্রতি, ফের একবার বিতর্কের অন্য নাম, পুনম পান্ডে। ফের খবরের শিরোনামে তিনি।

ঠিক কী করেছিলেন পুনম? দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভেসে ওঠে একটি খবর। প্রয়াত হয়েছেন পুনম পান্ডে। সার্ভিকাল ক্যানসারে মাত্র ৩২ বছর বয়সে মারা গিয়েছেন পুনম। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে এর পরের দিনই সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও পোস্ট করে পুনম জানান তিনি বেঁচে রয়েছেন। আসলে নাকি, সার্ভাইক্যাল ক্যানসারের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্য়ে আরও বেশি করে আলোচনা হোক, চেয়েছিলেন তিনি। সেই জন্য এই ধাক্কা। পোস্টে লেখেন, 'আমি জীবিত। সার্ভাইক্যাল ক্যানসারে মারা যাইনি। তবে এমন হাজার হাজার মহিলা রয়েছেন যাঁরা এই রোগে সত্যিই মারা যান।' তাঁর এই 'ধাক্কা'-য় যাঁরা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নেন পুনম। 

পুনমের এই কাণ্ডে হতবাক হয়েছেন অনেকেই। অনেকে আবার রীতিমতো কটাক্ষ করেছেন পুনমের এই সচেতনতা প্রচারের ধরনকে। ধেয়ে এসেছে বিভিন্ন কটাক্ষ, তাও আবার বলিউডের বেশ বড় নামেদের থেকেই। তবে তাতে থোড়াই কেয়ার পুনমের। সমালোচনার কোনও জবাব দেননি তিনি। কারণ এই প্রথম নয়, এর আগেও, বারে বারে বিতর্কে জড়িয়েছেন পুনম। 

২০১১ সালে পুনম হঠাৎ দাবি করেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন। তবে তাঁকে অনুমতি দেয়নি BCCI। এরপরে, সোশ্যাল মিডিয়ায় স্নানের একটি ভিডিও শেয়ার করেও কার্যত তোলপাড় ফেলে দিয়েছিলেন পুনম। এরপরে, আইপিএলের পঞ্চম মরসুমে, কেকেআর (KKR) জেতার পরে, সত্যিই নগ্ন হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন পুনম।

নিজের নামে একটি অ্যাপ লঞ্চ করেছিলেন পুনম। তবে অশ্লীলতার দায়ে সেইদিনই গুগলের তরফ থেকে ব্যান করে দেওয়া হয় সেই ম্যাপ। তবে পুনম দাবি করেছিলেন, মাত্র ১৫ মিনিটে নাকি কয়েক হাজার মানুষ অ্যাপটি ডাউনলোড করেছিলেন। তবে অশ্লীল ছবির দায়ে বাতিল হয়ে যায় সেই অ্যাপ। ২০২২ সালে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে একটি আইনি অভিযোগ দায়ের করেন পুনম। তাঁর অভিযোগ ছিল, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও, তাঁর ছবি অবৈধভাবে ব্যবহার করছেন রাজ। রাজ কুন্দ্রার সংস্থা অবশ্য সেই অভিযোগ নাকচ করে দেন। 

পুনমের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বারে বারে বিতর্কে জড়িয়েছেন তিনি। ২ বছর প্রেমের পরে বিয়ে করেছিলেন পুনম, তবে সেই বিয়ে ভেঙে যায় মধুচন্দ্রিমাতেই। স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন পুনম। পরে অবশ্য সেই অভিযোগ তিনি তুলে নিয়েছিলেন। প্রাক্তন স্বামীর সঙ্গে করোনাকালে রাস্তায় বেরিয়ে, করোনাবিধি ভেঙে গ্রেফতারও হয়েছিলেন পুনম। সব মিলিয়ে, পুনম আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ।

আরও পড়ুন: Koel Mallick: জয়সলমীরের প্রাসাদে, অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন কোয়েল, 'যকের ধন' খুঁজছেন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
Bharat Kaul: 'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
Bollywood Actress: বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?
বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?
Sandipta Sen: মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন
মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget