এক্সপ্লোর

Koel Mallick: জয়সলমীরের প্রাসাদে, অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন কোয়েল, 'যকের ধন' খুঁজছেন?

Koel Mallick News: আপাতত, নিজের নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কোয়েল মল্লিক। কি সেই ছবি? 'যকের ধন' সিরিজের নতুন ছবির শ্যুটিং চলছে রাজস্থানের জয়সলমীরে

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টলিউডের এই নায়িকা। প্রত্যেকটি ছবিই তোলা রাজস্থানে। কখনও কোনও কেল্লার ওপর থেকে, কখনও আবার বিশাল প্রাসাদের অন্দরে... হঠাৎ রাজস্থানে কী করছেন কোয়েল মল্লিক (Koel Mallick)? 

আপাতত, নিজের নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কোয়েল মল্লিক। কি সেই ছবি? 'যকের ধন' সিরিজের নতুন ছবির শ্যুটিং চলছে রাজস্থানের জয়সলমীরে।  সায়ন্তন ঘোষালের পরিচালনায়, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। কোয়েলের সঙ্গে এই ছবিতে রয়েছেন, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty)। নতুন এই ছবির নাম 'সোনার কেল্লায় যকের ধন'। 

এর আগে, 'যকের ধন' সিরিজের আগের ছবিগুলি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর তাই, নতুন এই ছবির পরিকল্পনা। সত্যজিৎ রায়ের গল্পের থেকে রসদ নিয়ে তৈরি হবে নতুন গল্প। সায়ন্তন আপাতত ব্যস্ত নতুন ছবির শ্যুটিংয়ে। আর সেই ছবির সেট থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন কোয়েল মল্লিক। আর সেই ছবিতে টলিউডের অন্যান্য নায়িকারা প্রশংসাই করেছেন। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) লিখেছেন, 'একজনকে তো ভীষণ সুন্দর লাগছে।' ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লিখেছেন, 'সুন্দরী কোয়েল'। নুসরত জাহান (Nusrat Jahan) লিখেছেন, 'ডিভা' (Diva)। কোয়েলের পোস্ট দেখে আন্দাজ করা যায়, জয়সলমীরে উপভোগ্য ঠাণ্ডা রয়েছে।

পুজোয় মুক্তি পেয়েছিল কোয়েলের 'মিতিন মাসি' সিরিজের নতুন ছবি। 'জঙ্গলে মিতিন' ছবিটি সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ব্যবসা করেছিল। এই ছবি সম্পর্কে কোয়েল বলেছিলেন, 'আবার মিতিন মাসির ভূমিকায় অভিনয় করতে পেরে ভীষণ ভাল লাগছে। সারান্ডার জঙ্গলে, ৪৭ ডিগ্রি তাপমাত্রায় আমরা কার্যত পুড়ে গিয়ে শ্যুটিং করেছি। এবার মিতিনের সফর যেমন রোমাঞ্চে মোড়া, তেমন আবেগপ্রবণও। বন্যপ্রাণরক্ষার যে বার্তা এই ছবি দেবে, তা কেমন একটি রোমাঞ্চ বা রহস্যের ছবি নয়, ছুঁয়ে যাবে সাধারণ মানুষের মনও।'

View this post on Instagram
 
A post shared by Koel Mallick (@yourkoel)

আরও পড়ুন: Sourav-Darshana: 'ভগবান ঠিক কাজ করেননি..' দর্শনার ওপর বিরক্ত হয়ে মন্তব্য সৌরভের!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget