এক্সপ্লোর

গোয়ায় অশালীন ভিডিও শ্যুট, গ্রেফতার পুনম পান্ডে

পুনমের তোলা আপত্তিকর ভিডিওর একটি টিজার আপলোড করা হয় অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেটি দ্রুত ভাইরাল হতেই আলোড়ন ছড়ায়। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করে গোয়া পুলিশ।

পানাজি: পুনম পান্ডেকে গ্রেফতার করল গোয়া পুলিশ। ক্যানকোনা পুলিশ তাঁকে ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে গোয়ার সমুদ্রতটে অশালীন ভিডিও শ্যুট করায়। তাঁর বিরুদ্ধে এ ব্যাপারে এফআইআর রুজু করা হয়েছিল। বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে গোয়া। আজ আগুয়াদা গোয়ার সিনকুইরেমের এক রিসর্ট থেকে পুনম, তাঁর স্বামীকে গ্রেফতার করে গোয়ার ক্যানকোনা পুলিশ। ক্যালাঙ্গুটের পুলিশ টিম তাদের এ ব্যাপারে সাহায্য করে। কেন পুনম গোয়ার সমুদ্রতটে আপত্তিকর ভিডিও করেছেন, কী করে অনুমতি পেলেন, এই প্রশ্ন তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত ও শীর্ষ পুলিশকর্তাদের পদত্য়াগের দাবি উঠেছে। পুনমের তোলা আপত্তিকর ভিডিওর একটি টিজার আপলোড করা হয় অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেটি দ্রুত ভাইরাল হতেই আলোড়ন ছড়ায়। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করে গোয়া পুলিশ। মঙ্গলবার গোয়ার জলসম্পদ দপ্তর পুনমের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করে সরকারি সম্পত্তিতে অবৈধ প্রবেশ ও অশালীন ভিডিও শ্যুট ও বিলি করার অভিযোগে। ক্যানকোনা গ্রামের চাপোলি বাঁধে ভিডিও শ্যুট করেছিলেন পুনম। গোয়া ফরোয়ার্ড পার্টির মহিলা শাখাও পুনমের নামে অভিযোগ দায়ের করে। এমনকী মুখ্যমন্ত্রী ও জলসম্পদ মন্ত্রী ফিলিপে নেরি রডরিগসের পদত্যাগও দাবি করেন দলের সহ সভাপতি দূর্গাদাস কামাথ। প্রতিবাদ, বিক্ষোভের জেরে ক্যানকোনা থানার পুলিশ ইনচার্জকে সাসপেন্ড করা হয়। তবে এত কিছুর পরও হেলদোল নেই নানা সময়েই বিতর্কে জড়ানো পুনম। বুধবার বিকালে গোয়াতেই করোয়া চৌথ অনুষ্ঠান পালন করেন পুনম ও তাঁর স্বামী স্যাম বম্বে। ইনস্টাগ্রামে বৃহস্পতিবার সকালেও স্বামীর সঙ্গে পোজ দিয়ে তোলা নিজের ছবি পোস্ট করেন পুনম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget