এক্সপ্লোর

Bollywood News: ছবি থাকতো পাঠ্যবইয়ে, কর্ণরূপে পূজিতও হতেন, এত সম্মান আর কেউ পাননি, ‘মহাভারত’-অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত

Pankaj Dheer Dies: বলিউডের বহু ছবিতে দেখা গিয়েছে পঙ্কজকে। হিন্দি সিরিয়ালও করেছেন চুটিয়ে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াইয়ের পর অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত।
  • বিআর চোপড়ার 'মহাভারত' সিরিয়ালে কর্ণের চরিত্রে অভিনয় করেন তিনি।
  • কর্ণরূপে বাস্তবেও পূজিত হতেন পঙ্কজ ধীর, যা নজিরবিহীন।

মুম্বই: ‘মহাভারত’ খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। বহু বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মাঝে অস্ত্রোপচারও হয়। তার পরও ফিরে আসে ক্যান্সার, যে ধাক্কা আর সামলে উঠতে পারেননি। শেষ পর্যন্ত বুধবার মারা গেলেন। (Pankaj Dheer Dies)

পঙ্কজের পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছু না জানানো হলেও, তাঁর আত্মীয়দের কয়েক জন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। তাঁরা জানিয়েছেন, বেশ কিছু বছর ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন পঙ্কজ। অস্ত্রোপচারও করিয়েছিলেন তিনি। কিন্তু ক্যান্সার ফিরে আসে তাঁর। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা। (Bollywood News)

বিআর চোপড়ার জনপ্রিয় টিভি সিরিয়াল 'মহাভারত'-এ কর্ণের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ। ওই একটি চরিত্রই ঘরে ঘরে পরিচিত করে তোলে তাঁকে। এর পরও বলিউডের বহু ছবিতে দেখা গিয়েছে পঙ্কজকে। হিন্দি সিরিয়ালও করেছেন চুটিয়ে। তবে 'মহাভারত' অভিনেতা হিসেবেই তাঁকে চিনতেন সকলে।

'মহাভারত' সিরিয়ালে কর্ণের চরিত্রে পঙ্কজের অভিনয় এতটাই পছন্দ হয়েছিল সকলের যে, স্কুলের পাঠ্যবইয়ে পর্যন্ত কর্ণ হিসেবে তাঁর ছবিই জায়গা করে নেয়।  শুধু তাই নয়, হরিয়ানার কার্নাল, ছত্তীসগঢ়ের বাস্তারের কিছু এলাকায় কর্ণ পূজিত হন। সেখানে পঙ্কজের আদলেই কর্ণের মূর্তি গড়া হতো, যার চরণে ফুল নিবেদন করতেন সাধারণ মানুষ। অর্থাৎ কর্ণ-রূপে পূজিত হতেন পঙ্কজই। টিভি সিরিয়ালের কোনও অভিনেতা এত সম্মান পেয়েছেন বলে স্মরণাতীত।

তবে টেলিভিশন পরিচিতি দিলেও, পঙ্কজের অভিনয় জীবন শুরু হয় ছবির হাত ধরে। ১৯৮১ সালে 'পুনম' ছবির মাধ্যমে জেবিউ করেন তিনি। 'মেরা সুহাগ', 'জীবন এক সংঘর্ষ'-এর মতো বেশ কিছু ছবিতে পর পর অভিনয় করলেও, সফল হয়নি সেগুলি। কিন্তু বিআর চোপড়ার 'মহাভারত' পঙ্কজের জীবন পাল্টে দেয়। কর্ণের চরিত্রে তাঁর অভিনয়, দেহভঙ্গি সকলের মনে ধরে।

এর পর, আর পিছন ফিরে তাকাতে হয়নি পঙ্কজকে। 'সনম' বেওয়াফা ,'সড়ক', 'সোলজার', 'বাদশা', 'আন্দাজ'-এর মতো ছবিতে অভিনয়ের সুযোগ পান যেমন, তেমনই টেলিভিশনে 'চন্দ্রকান্ত', 'সসুরাল সিমরকা', 'দেবোঁ কে দেব...মহাদেব'-এর মতো সিরিয়ালে চুটিয়ে অভিনয় করেন। 

২০০৬ সালে Visage Studioz-এর প্রতিষ্ঠা করেন পঙ্কজ, যা মুম্বইয়ের অন্যতম ব্যস্ত শ্যুটিং স্টুডিও। ২০১০ সালে ‘অভিনয় অ্যাক্টিং অ্যাকাডেমি’র সূচনাও করেন। পঙ্কজের ছেলে নিকেতন ধীরও অভিনেতা, যিনি ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘শেরশাহ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। নিকেতনের স্ত্রী ক্রতিকা সেঙ্গারও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget