এক্সপ্লোর

Technoblade: ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় ইউটিউবার

Youtuber Dies: টেকনোব্লেডের বাবা ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে দুঃখের খবরটি জানিয়েছেন।

নয়াদিল্লি: ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় ইউটিউবার (Youtuber)। মাত্র ২৩ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি। ইউটিউব ব্যবহারকারীদের কাছে তিনি পরিচিত টেকনোব্লেড (Technoblade) নামে। প্রায় ১১ মিলিয়ন ছিল তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার। টেকনোব্লেডের বাবা ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে দুঃখের খবরটি জানিয়েছেন।

প্রয়াত জনপ্রিয় ইউটিউবার টেকনোব্লেড-

গতকাল জনপ্রিয় ইউটিউবার টেকনোব্লেডের বাবা ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন. যেখানে তিনি ছেলের মৃত্যুর খবরটি দিয়েছেন। প্রিয় ইউটিউবারের প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। কেউ কমেন্টে লিখেছেন, 'টেকনোব্লেডের মৃত্যু হয় না কখনও'। আবার কোনও অনুরাগী লিখেছেন, 'কেউ ওকে কোনওদিন ভুলতে পারবে না।' টেকনোব্লেডের ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা সেই ভিডিওটির ভিউ ইতিমধ্যেই ৪ কোটি ছুঁয়ে ফেলেছে। জানা গিয়েছে, টেকনোব্লেড নাম নিয়ে জনপ্রিয় হলেও ওই যুবকের আসল নাম অ্যালেক্স। যদিও ২০১৬ সালে অনুরাগীদের একবার নিজের নাম ডেভ বলেছিলেন তিনি।

আরও পড়ুন - Alia Bhatt's Pregnancy: আলিয়া অন্তঃসত্ত্বা, ২ মাস আগেই ফাঁস করেন এক নেটনাগরিক, তারপর?

ইউটিউব অ্যাকাউনটে পোস্ট করা ভিডিওটিতে টেকনোব্লেডের বাবা ছেলের একটি বার্তা পড়ে শোনাচ্ছে। যেখানে টেকনোব্লেড অনুরাগীদের উদ্দেশে বলছেন, 'হ্যালো সবাইকে। টেকনোব্লেড এসে গিয়েছে। যদি তোমরা এটা দেখে থাকো। তাহলে জেনো, আমি মারা গিয়েছি। বছরের পর বছর ধরে আমার কনটেন্ট দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমি আরও একশো বছর বাঁচতাম, তাহলে আমি টেকনোব্লেড হতেই থেকে যেতে চাইতাম। যা আমাকে জীবনের প্রতিটা মুহূর্তে সবথেকে বেশি খুশি দেয়।'

প্রয় একটা বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে প্রয়াত হন জনপ্রিয় ইউটিউবার টেকনোব্লেড। গত বছর অগাস্ট মাসে একটি ভিডিও পোস্ট করে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। টেকনোব্লেডের প্রয়াণে শোকাহত তাঁর অনুরাগীরা। বাবার মাধ্যমে দেওয়া তাঁর শেষ বার্তা চোখে জল আনছে অনুরাগীদের।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget