এক্সপ্লোর

Raj Kundra:পর্নকাণ্ডে এবার রাজ কুন্দ্রার বিরুদ্ধে ফেমা-র আওতায় মামলা দায়ের করতে পারে ইডি

শুক্রবার মুম্বই পুলিশ রাজ ও শিল্পার বাড়িতে তল্লাশি চালায় এবং কিছু বৈদ্যুতিন ডিভাইস বাজেয়াপ্ত করেছে বলে খবর।

 

মুম্বই: পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার বিপক্ষে এবার মামলা দায়ের করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এমনই খবর সূত্রের। পর্নোগ্রাফিক বিষয়বস্তু তৈরি সংক্রান্ত অভিযোগের ঘটনায় কোম্পানির ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদও করতে পারে ইডি।  এই মামলায় রাজ কুন্দ্রার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির কোনও ভূমিকার বিষয়টি উঠে এলে তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্রের খবর। হাঙ্গামা ২ সিনেমার অভিনেত্রী ২০২০ পর্যন্ত ভিয়ান ইন্ডাস্ট্রিটিজের ডিরেক্টর ছিলেন বলে খবর। 

সূত্রের খবর, মুম্বই পুলিশ এই ঘটনায় যে এফআইআর দায়ের করেছে, তা দিতে অনুরোধ জানাবে ইডি। এরপর সেই এফআইআর খতিয়ে দেখা হবে। ফেমা-র আওতায় ইডি রাজ কুন্দ্রার বিরুদ্ধে সমন জারি করতে পারে বলে সূত্রের খবর। 

উল্লেখ্য, পর্ণোগ্রাফি তৈরির অভিযোগে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ জুলাই মুম্বই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ তাঁকে গ্রেফতার করেছিল। তাঁর ২৭ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

শুক্রবার মুম্বই পুলিশ রাজ ও শিল্পার বাড়িতে তল্লাশি চালায় এবং কিছু বৈদ্যুতিন ডিভাইস বাজেয়াপ্ত করেছে বলে খবর। এই ঘটনায় শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  জানা গেছে, তিনি তদন্তকারীদের বলেন, হটশটের ভিডিওগুলি পর্ন নয়, যৌনউত্তেজক। এ ধরনের বিষয়বস্তু অন্য ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে, যেগুলি আরও অশ্লীল। 

অন্যদিকে, চলতি মামলায় শিল্পা শেট্টির কোনও প্রত্যক্ষ যোগ নেই,এমনই  মুম্বই পুলিশ জানিয়েছে বলে খবর।মুম্বই পুলিশের দাবি, পর্ন ছবি থেকে টাকা রোজগার করে অনলাইন সাট্টা খেলতেন রাজ কুন্দ্রা। সূত্রের খবর, তদন্তকারীদের নজরে ইয়েস ব্যাঙ্ক ও ইউনাইটেড ব্যাঙ্কে কুন্দ্রার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেন থেকে টাকা আসত কুন্দ্রার অ্যাকাউন্টে। দাবি মুম্বই পুলিশের। রাজ কুন্দ্রার সমস্ত অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দিক ব্যাঙ্কগুলি। পর্ন মামলায় আবেদন জানাল মুম্বই পুলিশ। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget