এক্সপ্লোর

Pousali Banerjee Accident: অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পৌষালী, কেমন আছেন সঙ্গীতশিল্পী?

Pousali Banerjee: সোশ্যাল মিডিয়ায় নিজেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি শেয়ার করে নিয়েছেন পৌষালী। তুবড়ে গিয়েছে কালো রঙের এসইউভির সামনের অংশ।

কলকাতা: অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় (Paushali Banerjee)। আজ সকালে অনুষ্ঠানে যাওয়ার পথে বেথিয়াডহরির কাছে নাকাশিপাড়ায় তাঁর মিউজিশিয়নদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে পৌষালীর মিউজিশিয়নদের গাড়িকে। সঙ্গীতশিল্পীর চোট লাগলেও তা গুরুতর নয় বলে জানা গিয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় নিজেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি শেয়ার করে নিয়েছেন পৌষালী। তুবড়ে গিয়েছে কালো রঙের এসইউভির সামনের অংশ। আর এই দৃশ্য দেখার পর থেকেই উদ্বিগ্ন হয়েছেন পৌষালীর অনুরাগীরা। অনেকেরই জানতে চেয়েছেন, তিনি কেমন আছেন। পৌষালীর সফর শুরু হয়েছিল 'সারেগামাপা'-র মঞ্চ থেকে। এখন তাঁর জনপ্রিয়তা বেড়েছে, মুক্তি পেয়েছে একাধিক অ্যালবামও। তাঁর দরাজ গলার গান বিভিন্ন শো-এ বেশ জনপ্রিয়তা পায়। আর শুক্রবার, একটি শো-তে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। 

পৌষালী জানিয়েছেন, তাঁদের গাড়ি নিয়ম মেনেই চলছিল। হঠাৎ অন্য একটি গাড়ি ইন্ডিকেটর না দিয়ে বাঁ দিক থেকে ডানদিকে চলে আসে। এক্কেবারে পৌষালীদের গাড়ির সামনে। টাল সামলাতে না পেরে সঙ্গীতশিল্পীর গাড়ি আর ওই গাড়ি ধাক্কা খায়। সম্ভবত ওই গাড়ির চালকের অপটু হাতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পৌষালীর। আহত হয়েছেন পৌষালীর গাড়ির চালক, ও সাউন্ড ম্যান। কাছের একটি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন সঙ্গীতশিল্পী।

তবে এই বিপদের সম্মুখীন হয়েও শো-বাতিল করেননি পৌষালী। আজ সন্ধে ৬টার সময় তাঁর নিয়মমাফিক অনুষ্ঠান হবেন বলেই জানা গিয়েছে। নির্দিষ্ট স্থানে ইতিমধ্যেই নিজের টিম নিয়ে পৌঁছে গিয়েছেন তিনি। পৌষালীর মতে, শিল্পীদের জীবন এমনই হয়। শত অসুবিধার পরেও দর্শকদের মনরঞ্জন করা তাঁর কর্তব্য। আর তাই, দুর্ঘটনার পরেও শো বাতিল করতে চাননি পৌষালী। তিনি নিজে যখন সুস্থ রয়েছেন ও জানেন তাঁর গলায় গান শোনার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার দর্শক... তখন তিনি শো-কেই প্রাধান্য দিয়েছেন। গুরুতর কিছু হলে অবশ্য শো বাতিল করা ছাড়া উপায় ছিল না তাঁর তবে। তাঁর বা তাঁর টিমের আঘাত তেমন গুরুতর নয় বলেই শো করার সিদ্ধান্ত সঙ্গীতশিল্পীর। 

আরও পড়ুন: Entertainment Year Ender 2023: গৌতম হালদার, অনুপ ঘোষাল, সমরেশ মজুমদার..চলতি বছরে বাংলা হারাল যে সব শিল্পীদের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget