এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: বাগদান সারতে চলেছেন প্রভাস ও কৃতী?

Prabhas-Kriti Engagement: বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের কথা শোনা যাচ্ছে। অবশষে তাঁদের সম্পর্ক শুভ পরিণয়ে পরিণত হতে চলেছে। সূত্রের খবর এমনটাই।

মুম্বই: বলিউডে কি ফের বিয়ের সানাই বাজবে? ফের কি হাই প্রোফাইল তারকা খচিত বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে? সূত্রের খবর তেমনটাই। শোনা যাচ্ছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস (Prabhas) ও কৃতী শ্যানন (Kriti Sanon)। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের কথা শোনা যাচ্ছে। অবশষে তাঁদের সম্পর্ক শুভ পরিণয়ে পরিণত হতে চলেছে। সূত্রের খবর এমনটাই।

বিয়ের পিঁড়িতে প্রভাস ও কৃতী?

শীঘ্রই মুক্তি পাবে 'আদিপুরুষ' (Adipurush)। এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এবং সীতার ভূমিকায় দেখা যাবে কৃতী শ্যাননকে। শোনা যাচ্ছে, ছবির সেট থেকেই শুরু হয়েছে দুই তারিকার প্রেমের কাহিনী। অযোধ্যায় ছবির টিজার মুক্তির সময় যেভাবে প্রভাস তাঁর ছবির নায়িকা কৃতীর দেখভাল করছিলেন, খেয়াল রাখছিলেন, তা নজর এড়ায়নি কারও। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, শীঘ্রই তাঁরা বাগদান পর্বও সেরে ফেলবেন। বিভিন্ন সূত্রে খবর, আগামী সপ্তাহেই মলদ্বীপে বাগদান সারতে চলেছেন দুই তারকা। এই মুহূর্তে প্রভাস এবং কৃতী দুজনেই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আর ব্যস্ততা কাটিয়েই আগামী সপ্তাহে সম্পন্ন হতে চলেছে তাঁদের বাগদান। লোকচক্ষুর আড়ালে গিয়ে মলদ্বীপে বাগদান সারবেন তাঁরা। যদিও বাগদানের এই খবর সঠিক নয় বলে দাবি প্রভাসের টিমের। অন্যদিকে, একে অপরের শুধুমাত্র খুব ভালো বন্ধু বলে দাবি কৃতীর।

আরও পড়ুন - Bigg Boss 16: 'বিগ বস ১৬' জয়ী হবেন এই প্রতিযোগী?

'বাহুবলী' খ্যাত প্রভাসের ঘনিষ্ঠ ব্যক্তি বলেছেন যে, 'চারিদিকে প্রভাসের বাগদান ঘিরে যে খবর রটেছে, তা একেবারেই সঠিক নয়। এটা পুরোপুরি জল্পনা। এই খবরের কোনও সত্যতা নেই।' যদিও যা রটে, তার কিছুটা তো বটে। এমন ঘটনা বি টাউনে দেখা যায় হামেশাই। হালেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। তার আগে বিবাহ সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এঁরা প্রত্যেকেই নিজের নিজের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। একে অপরকে বন্ধু বলে উল্লেখ করেছিলেন। কিন্তু তারপরই তাঁরা শুরু করেন নতুন জীবন। তাই প্রভাস ও কৃতী একসঙ্গে নতুন জীবন শুরু করলে আশ্চর্য হবেন না অনুরাগীরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এক রিয়েলিটি শোয়ে হাজির হন বরুণ ধবন। তিনিও প্রভাস এবং কৃতীর সম্পর্কের গুঞ্জনে ঘি ঢালেন। যদিও পরে সেটিকে মজা বলেও উল্লেখ করেন। পাশাপাশি প্রভাসের সঙ্গে সম্পর্কের কথা পুরোপুরিভাবে অস্বীকার করে গিয়েছেন কৃতী শ্যানন। এখন দেখা যাক গুঞ্জন সত্যি হয় নাকি গুজবই থেকে যায়। উত্তর সময় দেবে।

সেরা শিরোনাম

Katrina Kaif: মা হওয়া পরে বেড়েছে ওজন, চেহারার পরিবর্তন নিয়ে কদর্য আক্রমণ ক্যাটরিনা কইফকে
মা হওয়া পরে বেড়েছে ওজন, চেহারার পরিবর্তন নিয়ে কদর্য আক্রমণ ক্যাটরিনা কইফকে
Bollywood News: বিয়ের বছর ঘুরল না, তার আগেই ভাঙল তারকা দম্পতির সম্পর্ক! প্রতারণার অভিযোগে বিস্ফোরক স্ত্রী
বিয়ের বছর ঘুরল না, তার আগেই ভাঙল তারকা দম্পতির সম্পর্ক! প্রতারণার অভিযোগে বিস্ফোরক স্ত্রী
Durnibar Saha: বিগ বসের বাড়িতে দুর্ঘটনা? হাতে গুরুতর চোট দুর্নিবারের, ঠিক কী হয়েছে?
বিগ বসের বাড়িতে দুর্ঘটনা? হাতে গুরুতর চোট দুর্নিবারের, ঠিক কী হয়েছে?
Sushant Singh Rajput: সুশান্তের আপ্তসহায়ক দিশার মৃত্যুতে তাঁর নামে দায়ের FIR, ক্যামেরা দেখে কী করলেন রিয়া চক্রবর্তী?
সুশান্তের আপ্তসহায়ক দিশার মৃত্যুতে তাঁর নামে দায়ের FIR, ক্যামেরা দেখে কী করলেন রিয়া চক্রবর্তী?

ভিডিও

Madan Mitra:
TMC Logo: Election Commission-র সিদ্ধান্তকে কটাক্ষ, Mamata Banerjee-র পাশে Congress-র Delhi নেতৃত্ব
TMC News: বিকল্প প্রতীক-নাম নিয়ে Election Commission-কে প্রস্তাব জমা দিল 'কালীঘাট তৃণমূল'|ABP Ananda
Maoist Leader Akash Arrested: পোলেরহাটে গা ঢাকা দিয়েছিল আকাশ, জানালেন কলকাতার CP | ABP Ananda
Weather News: রাজ্যজুড়ে ফের দুর্যোগ? দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget