এক্সপ্লোর

বাহুবলীর শ্যুটিংয়ের সময় প্রভাস কী খেতেন জানেন? ১৫ রকম বিরিয়ানি

চেন্নাই: দুই বাহুবলী ছবির জন্য ঠিকমত শরীর তৈরি করতে বছরের পর বছর মেহনত করেছেন প্রভাস ও রানা দাগ্গুবাতি। জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর পাশাপাশি কঠোর ডায়েটে ছিলেন, ওজন ঠিক যতটা দরকার, ততটাই হতে হবে, একচুলও বাড়লে কমলে চলবে না। কিন্তু তার ফাঁকে ফাঁকেই আসত চিট মিল ডে। মাসে একটা দিন- যেদিন যা খুশি খেতে পারবেন ছবির নায়ক আর ভিলেন। সেদিন প্রভাসের খাওয়াদাওয়ার কথা শুনলে অবাক হয়ে যাবেন আপনি। বাহুবলী টু-র বিশ্বজোড়া সাফল্যের পর এই গোপন খবর ফাঁস করেছেন ছবির পরিচালক এস এস রাজামৌলি। জানিয়েছেন, চিট মিল ডে-তে প্রভাসের সামনে খাবারের একটা ছোটখাটো পাহাড় থাকত আর চাটনি অবশ্যই থাকত শেষ পাতে। ওইসব দিনগুলোয় ১৫ রকম বিরিয়ানি খেতেন প্রভাস। হ্যাঁ, ঠিকই পড়েছেন, ১৫ রকম। অতরকম যে বিরিয়ানি হতে পারে, তা রাজামৌলির জানা ছিল না। নানাধরনের মাছ, চিকেন, মাটনের বিরিয়ানি, তার হরেক ফ্লেভার, হরেক স্বাদ। মাত্র একদিনে লোকে কীভাবে অতরকম বিরিয়ানি খেতে পারে, তা ভেবেই তাজ্জব হয়ে যেতেন রাজামৌলি ও অন্যান্য ক্রুরা। আর প্রভাসের খাবারে চাটনি ছিল মাস্ট, চাটনির ছাড়া তাঁর খাওয়াদাওয়া অসম্পূর্ণ থাকত। যে কঠোর নিষ্ঠা ও অধ্যবসায় দিয়ে প্রভাস ও রানা তাঁদের বাহুবলী সিরিজের জন্য নির্মাণ করেছেন তার প্রশংসা করেছেন রাজামৌলি। ছবিতে বয়স্ক বাবা ও তরুণ পুত্র উভয়ের চরিত্রই করতে হয়েছে, সুতরাং চ্যালেঞ্জ ছিল রীতিমত কঠিন। শোনা যাচ্ছে, প্রভাসকে আরও একটি ছবিতে নিতে চলেছেন রাজামৌলি। আমেরিকা থেকে ছুটি কাটিয়ে ফিরে এসেছেন প্রভাস। এখন তিনি কাজ করছেন সাহো ছবিতে।  

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget