এক্সপ্লোর

হায়দরাবাদের কাছে ১৬৫০ একর রিজার্ভ ফরেস্ট সংরক্ষণের ভার নিয়ে ২ কোটি টাকা দিলেন প্রভাস

তিনি লিখেছেন, হায়দরাবাদের কাছে কাজিপল্লী জঙ্গলের ১৬৫০ একরের দায়িত্ব নিয়ে তার উন্নতির জন্য় কাজ করব। আমি বরাবরই প্রকৃতিপ্রেমী। এতে শহরের ফুসফুসের আয়তন বাড়বে বলে আমার বিশ্বাস।

হায়দরাবাদ: হায়দরাবাদের প্রান্তে ১৬৫০ একরের রিজার্ভ ফরেস্ট সংরক্ষণের দায়িত্ব নিতে এগিয়ে এলেন ‘বাহুবলী’ খ্যাত তেলুগু স্টার প্রভাস। আউটার রিং রোডের কাছে দুন্ডিগালে খাজিপল্লী রিজার্ভ ফরেস্টের বনভূমি সংরক্ষণের জন্য বন উন্নয়ন দপ্তরের হাতে ২ কোটি টাকার চেক তুলে দিয়েছেন তিনি। তেলঙ্গানার বনমন্ত্রী আ্ল্লোলা ইন্দ্রকরণ রেড্ডি এবং রাজ্যসভার সাংসাদ যোগীনাপল্লী সন্তোষ কুমারের সঙ্গে উপস্থিত থেকে আরবান ফরেস্ট পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রভাস।একটি টেম্পোরারি ওয়াচ টাওয়ার থেকে তিনি বনভূমি পরিদর্শন করেন। এরপর বৃক্ষরোপণও করেন। বন্ধু সন্তোষ কুমারের ‘গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ’ গ্রহণ করেই বনভূমি সংরক্ষণে প্রভাস উদ্যোগী হয়েছেন বলে জানা গিয়েছে। নানাবিধ ঔষধি সমৃদ্ধ গাছে পরিপূর্ণ খাজিপল্লী রিজার্ভ ফরেস্ট। তিনটি দীর্ঘ অংশে এই বনভূমি বিভক্ত। আলাদা আলাদা অংশ পৃথক ধরনের গাছের সমাহার। ১৬৫০ একর বনভূমি আগে জালের বেড়া দিয়ে ঘিরে ফেলা হবে। তারপর ইকোলজিক্যাল পার্ক গড়ার কাজ শুরু হবে সেখানে। পার্কের গেট থাকবে, সি থ্রু ওয়াল রাখা হবে, ওয়াকিং ট্র্যাক থাকবে, ভিউ পয়েন্ট থাকবে। আবার মেডিসিনাল প্ল্যান্টগুলি চেনানোর জন্যও আলাদা একটা গ্যালারি গড়া হবে। তিনি লিখেছেন, হায়দরাবাদের কাছে কাজিপল্লী জঙ্গলের ১৬৫০ একরের দায়িত্ব নিয়ে তার উন্নতির জন্য় কাজ করব। আমি বরাবরই প্রকৃতিপ্রেমী। এতে শহরের ফুসফুসের আয়তন বাড়বে বলে আমার বিশ্বাস। প্রভাস জানিয়েছেন বন্ধু সন্তোষ কুমারের দ্বারা অনুপ্রাণিত হয়েই তিনি বনভূমি সংরক্ষণে এগিয়ে এসেছেন। এই বনভূমিতে কেমন কাজ হচ্ছে না হচ্ছেত তা তিনি নিজে মাঝে মাঝে এসে পর্যবেক্ষণ করে যাবেন। এবং যদি সত্যিই ভালো কাজ এগয়, তবে আগামী দিন তিনি নতুন প্রজেক্টের জন্য আরও আর্থিক সাহায্য করতে রাজি আছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget