এক্সপ্লোর

'Dostojee': শৈশবে ফিরে যাওয়া 'দোস্তজী'র হাত ধরে, সফর পরিচালনায় প্রসূন চট্টোপাধ্যায়

'Dostojee' Release Date: দুই খুদের নিষ্পাপ হাসিমুখ পর্দায় নিখুঁত ফুটিয়ে তুলেছেন প্রসূন। তাঁদের হাত ধরেই কলকাতায় ১১ নভেম্বর, ২০২২, বিভিন্ন প্রেক্ষাগৃহে আসছে 'দোস্তজী'। 

কলকাতা: জীবনের পথে এগিয়ে চলতে চলতে ছোটবেলার সারল্য কখন যে সময়ের স্রোতে হারিয়ে যায় তা টের পাওয়া মুশকিল। সেই সঙ্গে হারিয়ে যায় ছোটবেলার সেই নিষ্পাপ বন্ধুত্বও। বড় হয়ে দৌড়ঝাঁপের জীবনে, লড়াইয়ে, রেসে সেই বন্ধুদের কথা প্রায়ই মনে পড়ে কি না? তবে স্মৃতির পাতা হাতড়ালে এখনও সেই একজন বিশেষ বন্ধুর সন্ধান হয়তো পাওয়া যেতে পারে, যার সঙ্গে সময়ের ব্যবধানও এতটুকু দূরত্ব তৈরি করতে পারেনি। পারেনি সেই মধুর ছোটবেলাকে মুছে ফেলতে। যার সঙ্গে এক দশক পর দেখা হলেও এক লহমায় ফিরে যাওয়া যায় স্কুলড্রেস পরা শৈশবে (childhood)। আর দর্শককে ঠিক এমনই এক জায়গায় ছুঁয়ে যায় 'দোস্তজী' (Dostojee)। নবীন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের (Prasun Chatterjee) হাত ধরে তাই শৈশবে একবার ফিরে আসাই যায়, তাই না?

ফেলে আসা এক টুকরো ছোটবেলা সঙ্গে আনছে 'দোস্তজী'

মনের কোণে পড়ে থাকা ছোটবেলার একাংশকে পুনরায় জাগিয়ে তুলতে আসছে 'দোস্তজী'। পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের এটিই প্রথম কাজ। ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে বাবরি মসজিদ ধ্বংস ও মুম্বই বিস্ফোরণের পরের সময়ে। 'দোস্তজী', সমস্ত ধর্মীয় বিভেদের বাধা টপকে দুই 'দোস্ত' অর্থাৎ বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠার গল্প শোনাবে। এক বন্ধু হিন্দু ব্রাহ্মণ, নাম পলাশ। অপর জন তাঁর মুসলমান পড়শি, সফিকুল। বাংলাদেশ বর্ডারের (Bangladesh Border) কাছে মূর্শিদাবাদের (Murshidabad) প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই দুই খুদের বন্ধুত্বই প্রাণ এই ছবির। তাঁদের বন্ধুত্বের এক শব্দে, বিশুদ্ধ। একের অপরের প্রতি অগাধ টান, তাঁদের সম্পর্কের উষ্ণতা দর্শককে হাসি-কান্নায় ভরিয়ে তুলবে। 


Dostojee': শৈশবে ফিরে যাওয়া 'দোস্তজী'র হাত ধরে, সফর পরিচালনায় প্রসূন চট্টোপাধ্যায়


Dostojee': শৈশবে ফিরে যাওয়া 'দোস্তজী'র হাত ধরে, সফর পরিচালনায় প্রসূন চট্টোপাধ্যায়

বলাই বাহুল্য 'দোস্তজী' ইতিমধ্যে বিশ্বজুড়ে একাধিক মন জয় করে ফেলেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সঙ্গে সঙ্গে ঝুলিতে ভরেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কারও। 'লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল', 'ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল', 'অলিম্পিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল', 'বুসান ইন্টারন্যাশনাল কিডস অ্যান্ড ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল', 'ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'মালয়শিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২২', 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরল' ইত্যাদি প্রায় ২০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে পৌঁছে গেছে 'দোস্তজী'।


Dostojee': শৈশবে ফিরে যাওয়া 'দোস্তজী'র হাত ধরে, সফর পরিচালনায় প্রসূন চট্টোপাধ্যায়

পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়

আরও পড়ুন: Dev on Relationship: 'শেষ ৮ বছর আগে 'ভালোবাসি' বলেছিলাম, খুশি আছি', সম্পর্ক নিয়ে অকপট দেব

দুই খুদের নিষ্পাপ হাসিমুখ পর্দায় নিখুঁত ফুটিয়ে তুলেছেন প্রসূন। এই ছবিতে শুধু পরিচালকই নতুন নন, অভিনেতা, সিনেম্যাটোগ্রাফার থেকে শুরু করে টিমের অধিকাংশই নবীন। তাঁদের হাত ধরেই দেশ বিদেশ ভ্রমণের পর এবার কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দোস্তজী'। ১১ নভেম্বর, ২০২২, শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে আসছে 'দোস্তজী'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget